আজ ভারতে Motorola One Power ফোন লঞ্চ লাইভ দেখুন এখানে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 সেপ্টেম্বর 2018 09:47 IST
হাইলাইট
  • গত মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Motorola One Power
  • সোমবার দুপুর 12 টায় নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে লঞ্চ হবে এই ফোন
  • শুধুমাত্র Flipkart থেকেই কেনা যাবে এই ফোন

ভারতে 14,000 টাকার আশেপাশে লঞ্চ হবে Motorola One Power।

ভারতে আসতে চলেছে Motorola One Power। সোমমার নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে এই ফোন লঞ্চ করবে Motorola। গত মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল  Motorola One Power। এই ফোনে রয়েছে  Snapdragon 636 চিপসেট, স্টক অ্যান্ড্রয়েড। যদিও Motorola One Power ফোনের প্রধান আকর্ষন এই ফোনের বিশাল 5000 mAh ব্যাটারি। Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হবে এই ফোন। এই প্রথম Android One প্রোজেক্টের অধীনে স্মার্টফোন লঞ্চ করবে Motorola। এই ফলেই জলদি লেটেস্ট অ্যানড্রয়েড আপডেট পৌঁছে যাবে এই ফোনে। শুধুমাত্র Flipkart থেকেই কেনা যাবে এই ফোন।

সোমবার দুপুর 12 টায় নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে লঞ্চ হবে Motorola One Power। এই লঞ্চ ইভেন্ট সরাসরি দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।

Advertisement

 

Motorola One Power এর দাম

ভারতে 14,000 টাকার আশেপাশে লঞ্চ হবে Motorola One Power। এই দামে Asus ZenFone Max Pro M1, Xiaomi Redmi 6 Pro, Xiaomi Redmi Note 5 Pro আর Nokia 6.1 Plus ফোনের সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখিন হবে এই ফোন।

Advertisement

Motorola One Power স্পেসিফিকেশান

Motorola One Power এ থাকবে একটি 6.2 ইঞ্চি ম্যাক্স ভিশান FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Motorola One Power এ থাকবে 16MP+5MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকবে একটি 12MP সেলফি শুটার।

কানেক্টিভিটির জন্য Motorola One Power তে থাকবে Wi-Fi 802.11 a/b/g/n/ac dual-band, Bluetooth 5.0 Low Energy, GPS সাথে A-GPS, GLONASS, BeiDou, USB Type-C আর 4G VoLTE। Motorola One Power এর ভিতরে একটি 5000 mAh ব্যাটারি থাকবে।

Advertisement

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Decent build quality
  • Supplied Turbocharger
  • Bad
  • Low-light camera performance could be better
  • No video stabilisation
  • Lacks dual 4G
  • Heavy and bulky
 
KEY SPECS
Display 6.20-inch
Front Camera 12-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 8.0
Resolution 1080x2246 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Motorola, Lenovo, Flipkart
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.