ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা, পপ-আপ সেলফি ক্যামেরার স্মার্টফোন আনছে Motorola

ফেসবুকে পপ-আপ সেলফি ক্যামেরার Motorola ফোনের ছবি সামনে এসেছে। এই ফোনের পপ-আপ ক্যামেরায় একটি মাত্র সেন্সর থাকছে। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ।

ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা, পপ-আপ সেলফি ক্যামেরার স্মার্টফোন আনছে Motorola

Photo Credit: Facebook / Motorola Latinoamerica

ফেসবুকে পপ-আপ সেলফি ক্যামেরার Motorola ফোনের ছবি সামনে এসেছে

হাইলাইট
  • পপ-আপ সেলফি ক্যামেরার Motorola ফোনের ছবি সামনে এসেছে
  • ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের চারপাশে উজ্জ্বল আলো দেখা গিয়েছে
বিজ্ঞাপন

গত কয়েক মাসে প্রায় সব জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি পপ-আপ সেলফি ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করেছে। এবার সেই পথে পা বাড়াল Motorola। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক ছবিতে Motorola ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছে। এই ক্যামেরা ব্যবহারের জন্য ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না।

সম্প্রতি  ফেসবুকে পপ-আপ সেলফি ক্যামেরার Motorola ফোনের ছবি সামনে এসেছে। এই ফোনের পপ-আপ ক্যামেরায় একটি মাত্র সেন্সর থাকছে। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের চারপাশে উজ্জ্বল আলো দেখা গিয়েছে।

ইন্টারনেটে প্রকাশিত ছবিতে নতুন Motorola ফোনের পিছনে গাঢ় নীল গ্রেডিয়েন্ট ফিনিশ দেখা গিয়েছে। ফোনের স্মনে থাকছে ফুল স্ক্রিন ডিসপ্লে। এই প্রথম কোন Motorola ফোনে এই ধরনের ডিসপ্লে ব্যবহার হল।

ডিসপ্লের নীচে লেখা রয়েছে, ‘Motorola Confidential Property Not For Sale'। অর্থাৎ প্রোটোটাইপ ফোনের ছবি সামনে এসেছে। এখনও এই ফোন বাণিজ্যিকভাবে তৈরি শুরু হয়েছে কী না জানা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  2. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  3. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  4. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  5. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  6. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  7. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  8. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  9. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  10. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »