Motorola Razr Fold: মোটোরোলা পাঁচটি ক্যামেরার সাথে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আনল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 7 জানুয়ারী 2026 13:56 IST
হাইলাইট
  • Motorola Razr Fold সংস্থার প্রথম বুক স্টাইল ফোল্ডেবল ফোন
  • Motorola Razr Fold তিনটি রিয়ার ক্যামেরার সাথে এসেছে
  • এই ফোনে স্টাইলাস পেন সাপোর্টও যুক্ত করা হয়েছে

Motorola Razr Fold sports an 8.1-inch inner display

Photo Credit: Motorola

Motorola Razr Fold অবশেষে বুধবার কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES) 2026-এ আত্মপ্রকাশ করেছে। এটি মোটোরোলার প্রথম বুক স্টাইল ফোল্ডেবল ফোন। সহজ কথায় বললে, ফোনটি বইয়ের মতো ভাঁজ হয়। ভাঁজ খুললে ট্যাবলেট বা বড় স্ক্রিনের ডিভাইসের মতো কাজ করে। ফোল্ডেবল স্মার্টফোনটির ভিতরে 8.1 ইঞ্চি ডিসপ্লে ও বাইরে 6.6 ইঞ্চি স্ক্রিন (কভার) আছে। এতে স্টাইলাস পেন সাপোর্টও যুক্ত করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু অন-ডিভাইস AI ফিচার্স দেওয়া হয়েছে। Motorola Razr Fold তিনটি রিয়ার ক্যামেরার সাথে এসেছে, যার প্রতিটি 50 মেগাপিক্সেলের। চলুন এই ফোন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Motorola Razr Fold স্পেসিফিকেশন ও ফিচার্স

ফোল্ডেবল ফোন মানেই তাতে ইন্টার্নাল (অভ্যন্তরীণ) ও এক্সটার্নাল (বাহ্যিক) ডিসপ্লে থাকবে। মোটোরোলা রেজর ফোল্ড মডেলের বাইরে 6.6 ইঞ্চি OLED ডিসপ্লে আছে। অভ্যন্তরে 8.01 ইঞ্চি ফোল্ডেবল LTPO স্ক্রিন রয়েছে, যা 2K রেজোলিউশন অফার করে। রিফ্রেশ রেট বা অন্যান্য ডিসপ্লে ফিচার্স এখনও প্রকাশ হয়নি। ফোনে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড থাকবে বলে আশা করা হচ্ছে।

Motorola Razr Fold তিনটি রিয়ার ক্যামেরার সাথে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুম-যুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স নিয়ে গঠিত। পিছনের ক্যামেরায় ডলবি ভিশন ভিডিও রেকর্ডিং সমর্থন আছে। এই ফোনে ব্যাক ও ফ্রন্ট মিলিয়ে মোট পাঁচটি ক্যামেরা।

মোটোরোলার প্রথম ফোল্ডেবল ফোনের কভার স্ক্রিনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা ও ভিতরে সিঙ্গেল 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটি একঝাঁক অন-ডিভাইস AI ফিচার পেয়েছে, যার মধ্যে সবার প্রথমে ক্যাচ মি আপ বৈশিষ্ট্যের কথা বলতে হয়। এটি ইউজারের কল ও মেসেজের সংক্ষিপ্ত সারাংশ বা সামারি দেখায়। ফলে প্রতিটি নোটিফিকেশন আলাদা করে খুলে দেখার প্রয়োজন হয় না।

Motorola Razr Fold ফোনে স্টাইলাস ইনপুটের জন্য Moto Pen Ultra সাপোর্ট থাকবে। তবে সংস্থা নিশ্চিত করেনি যে স্টাইলাস ফোনের সঙ্গে বক্সে থাকবে, নাকি আলাদা বিক্রি হবে। এটি প্যানটোন লিলি হোয়াইট ও প্যানটোন ব্ল্যাকেন্ড ব্লু কালার অপশনে এসেছে। তবে সংস্থা এখনও ফোল্ডেবল ফোনটির প্রসেসর, ব্যাটারি, ও ডাইমেনশন সম্পর্কিত তথ্য প্রকাশ করেনি। এমনকি দামও ঘোষণা হয়নি। মোটোরোলা খুব শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে আশা করা যায়। উল্লেখ্য, লেনোভোর মালিকানাধীন সংস্থাটি CES 2026 ইভেন্টে Qira নামে একটি ইউনিফায়েড AI প্ল্যাটফর্ম এবং Projrct Maxwell AI ডিভাইস উন্মোচন করেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.