50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola ফোনের দাম ফাঁস হল, অফারে 5,000 টাকা ডিসকাউন্ট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 জানুয়ারী 2026 09:47 IST
হাইলাইট
  • Motorola Signature সাত বছর সফটওয়্যার আপডেট পাবে
  • স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের মোট চারটি ক্যামেরা রয়েছে
  • এটি Snapdragon 8 Gen 5 প্রসেসরে রান করে

Motorola Signature will be available in India in two Pantone-curated colourways

Photo Credit: Motorola

Motorola Signature জানুয়ারি 23 ভারতে লঞ্চ হওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এটি সংস্থার একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন যা কনজিউমার ইলেকট্রনিক্স শো 2026 (CES 2026)-এ উন্মোচিত হয়েছিল। সম্প্রতি এই ফোনের বক্স ইমেজ থেকে MRP প্রকাশ্যে এসেছিল। আর এখন Motorola Signature মডেলের বিক্রয়মূল্য ফাঁস হয়েছে। একইসাথে ব্যাঙ্ক ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফারের বিষয়ে জানা গিয়েছে। ফোনটি Flipkart-এর মাধ্যমে এ দেশে বিক্রি হবে। এতে 50 মেগাপিক্সেলের মোট চারটি ক্যামেরা, Dolby Vision ফরম্যাটে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, Dolby Atmos সাউন্ড-সহ একাধিক প্রিমিয়াম ফিচার্স মিলবে।

Motorola Signature দাম

টেক ব্লগার সঞ্জু চৌধুরির X পোস্ট থেকে জানা গিয়েছে যে, Motorola Signature এর 12 জিবি র‍্যাম + 512 জিবি অনবোর্ড স্টোরেজ ভার্সনের সেলিং প্রাইস হবে 64,999 টাকা। অন্য দিকে, 16 জিবি র‍্যাম এবং 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে 69,999 টাকা। ফোনটি কিনলে নির্বাচিত ক্রেডিট কার্ডে অতিরিক্ত 5,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, এক্সচেঞ্জ বোনাস হিসেবে 7,500 টাকা ছাড় দেবে কোম্পানি।

মোটোরোলা সিগনেচার ফ্লিপকার্টে দুইটি রঙের বিকল্পে উপলব্ধ হবে — মার্টিনি অলিভ এবং কার্বন। ফোনটির ভারতীয় সংস্করণে গ্লোবাল ভার্সনের মতো হার্ডওয়্যার এবং স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা যায়। মোটোরোলা তাদের নতুন স্মার্টফোনে সাতটি মেজর Android OS আপগ্রেড এবং সাত বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। অর্থাৎ 2033 সাল পর্যন্ত আপডেট মিলবে।

Motorola Signature তিনটি রিয়ার ক্যামেরা অফার করে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony LYTIA 828), অটোফোকাসের সাথে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (Sony LYTIA 600) আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

এই ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার হয়েছে। ফোনটি 5,200mAh সিলিকন-কার্বন ব্যাটারির সাথে এসেছে, যা 90W টার্বোপাওয়ার ওয়্যার্ড চার্জিং, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, ও 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। ফোনে লেটেস্ট Android 16 OS প্রি-ইনস্টল করা আছে।

এছাড়াও, হ্যান্ডসেটের সামনে একটি 6.8 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (2,780 x 1,264 পিক্সেল), 165 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ডলবি ভিশন, HDR10+, ও  6,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিং আছে। এটি 7 মিমি পুরু এবং ওজন 186 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek and premium design
  • Bright AMOLED display
  • Decent cameras
  • Top-notch performance
  • Clean user interface
  • Bad
  • Overheating issue
 
KEY SPECS
Display 6.80-inch
Processor Snapdragon 8 Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB, 1TB
Battery Capacity 5200mAh
OS Android 16
Resolution 1264x2780 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর পর ভারতে আসবে Xiaomi 17T, লঞ্চ নিয়ে বড় আপডেট
  2. MacBook Neo: অ্যাপলের সবচেয়ে সস্তা ল্যাপটপ লঞ্চ হল, একচার্জে দেবে 16 ঘন্টা ব্যাকআপ, দাম শুনলে লাফাবেন
  3. Vivo X300 FE অবশেষে লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা, 6500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং রয়েছে
  4. 100 টাকার কম দামে Vodafon Idea এর আনলিমিটেড প্ল্যান, প্রতি দিন 20 জিবি ডেটা
  5. Tecno Pop X জলের দরে বাজারে এল, নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই যাবে কল ও মেসেজ
  6. Apple লঞ্চ করল দুর্ধর্ষ MacBook Air M5 ল্যাপটপ, 32GB র‍্যাম ও 4TB SSD স্টোরেজ আছে, দাম জেনে নিন
  7. 4000 টাকা সস্তা হয়ে গেল 32MP সেলফি ক্যামেরা ও 5500mAh ব্যাটারির এই দুর্দান্ত Motorola স্মার্টফোন
  8. iPhone 17e: দোলের আগে অ্যাপলের বড় চমক, সস্তায় নয়া আইফোন লঞ্চ হল ভারতে
  9. 7200mAh ব্যাটারি ও ফাস্টেস্ট 5G প্রসেসর সহ iQOO Z11x ভারতে মার্চ 12 লঞ্চ হচ্ছে
  10. Oppo K14 5G পাওয়ারহাউস 7000mAh ব্যাটারির সাথে মার্চে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.