সস্তা হল Nokia 2.3, নতুন দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 15 ফেব্রুয়ারি 2020 14:38 IST
হাইলাইট
  • 7,199 টাকায় বিক্রি হচ্ছে Nokia 2.3
  • 2GB RAM + 32GB স্টোরেজে ভারতে এই ফোন পাওয়া যাবে
  • ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio A22 চিপসেট

লঞ্চের সময় Nokia 2.3 -এর দাম ছিল 8,199 টাকা

2019 সালের ডিসেম্বরে ভারতে এসেছিল Nokia 2.3। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 8,199 টাকা। সম্প্রতি এই ফোনের দাম 1,000 টাকা কমিয়েছে HMD Global। এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। Nokia 2.3 ফোনে থাকছে একটি Google Assistant বাটন। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio A22 চিপসেট। 2GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

Nokia 2.3 এর দাম

7,199 টাকায় বিক্রি হচ্ছে Nokia 2.3। 2GB RAM + 32GB স্টোরেজে ভারতে এই ফোন পাওয়া যাবে। Amazon ও Nokia.com থেকে ইতিমধ্যেই নতুন দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে।

Advertisement

ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A31 (2020)

Nokia 2.3 স্পেসিফিকেশন                                                        

ডুয়াল সিম Nokia 2.3 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর MediaTek Helio A22 চিপসেট, 2GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Nokia 2.3 ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে। ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। কোম্পানি জানিয়েছে এই ক্যামেরায় ভালো ছবি তোলা লক্ষ্যে শাটার বাটন প্রেস করার আগেই 15 টা ছবি তুলতে থাকে Nokia 2.3। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

কানেক্টিভিটির জন্য Nokia 2.3 ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, Micro-USB (v2.0) আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.