মঙ্গলবার থেকে শুধুমাত্র Flipkart থেকে কেনা যাবে Nokia 6.1 Plus

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 অগাস্ট 2018 12:50 IST
হাইলাইট
  • চিনে মে মাসে Nokia X6 ফোনটি লঞ্চ করা হয়েছিল
  • নাম বদলে বিশ্ব বাজারে Nokia 6.1 Plus নামে এই ফোন লঞ্চ করেছে Nokia
  • ইতিমধ্যেই হংকং এ Nokia 6.1 Plus ফোনটি লঞ্চ হয়েছে

Nokia 6.1 Plus এর ডিসপ্লের উপরে একটি কালো নচ দেখা যাবে।

21 অগাস্ট নতুন ফোন লঞ্চ ইভেন্টের আমন্ত্রনপত্র পাঠিয়েছে Nokia। মঙ্গলবার এই ইভেন্টে ভারতে লঞ্চ হবে Nokia 6.1 Plus। শুধুমাত্র Flipkart থেকেই এই ফোন কেনা যাবে। সঙ্গীত পরিচালক শঙ্কর-এষান-লয় কে দিয়ে একটি টিজার ভিশিও পোস্ট করেছে Flipkart। তবে এই ভিডিওতে সগামীকাল কোন স্মার্টফফোন লঞ্চ করা হবে তা জানানো হয়নি। চিনে মে মাসে Nokia X6 ফোনটি লঞ্চ করা হয়েছিল। নাম বদলে বিশ্ব বাজারে Nokia 6.1 Plus নামে এই ফোন লঞ্চ করেছে Nokia।

Flipkart-এ পোস্ট করা ভিডিও টিজারে Nokia-র সিগনেচার টিউন গাইতে শোনা গিয়েছে শঙ্কর-এষান-লয় কে। এই টিজারে জানানো হয়েছে শুধুমাত্র Flipkart থেকে এই স্মার্টফোন কেনা যাবে। প্রসঙ্গত কয়েক মাস আগে ভারতে Nokia সাপোর্ট পেজে Nokia X6 ফোনটি দেখা গিয়েছিল। ইতিমধ্যেই হংকং এ Nokia 6.1 Plus ফোনটি লঞ্চ হয়েছে। সেই দেশে এই ফোনের দাম 2288 হংকং ডলার (প্রায় 20,100 টাকা)।

Android One প্রোগ্রামের অধীনে Nokia 6.1 Plus ফোনটি লঞ্চ হবে। এর ফলে জলদি এই ফোনে নতুন Android আপডেট ও সব Google সিকিউরিটি প্যাচ এই ফোনে পৌঁছে যাবে। Nokia 6.1 Plus এর ডিসপ্লের উপরে একটি কালো নচ দেখা যাবে। এর সাথেই এই ফোনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা।

Nokia 6.1 Plus স্পেসিফিকেশান

ডুয়াল সিম Nokia 6.1 Plus এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও Nokia-র নতুন এই ফোনে থাকবে 5.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে আছে Snapdragon 636 প্রসেসার সাথে আছে 4/6GB RAM।

 এই স্মার্টফোনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি 16MP আর রয়েছে 5MP সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও Nokia 6.1 Plus এ রয়েছে ফেস আনলক ফিচার।

Nokia 6.1 Plus এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। Quick Charge 3.0 টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন। এছাড়াও Nokia 6.1 Plus এ রয়েছে হেডফোন জ্যাক আর USB Type-C পোর্ট। 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Android One and no software bloat
  • Sleek and compact
  • Vibrant display
  • Great performance
  • Bad
  • Low-light camera performance could be better
  • Fast charger not bundled
 
KEY SPECS
Display 5.80-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3060mAh
OS Android 8.1
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global, Flipkart
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.