এটাই নতুন Nokia 8.1?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 নভেম্বর 2018 16:35 IST
হাইলাইট
  • Nokia 8.1 ফোনে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB RAM
  • চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম
  • এই ফোনে থাকছে Google ARCore সাপোর্ট

Nokia 8.1 ফোনে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB RAM আর Android 9.0 Pie অপারেটিং সিস্টেম

এখনও লঞ্চ হয়নি Nokia 8.1। লঞ্চের আগেই Google সাপোর্টেড ডিভাইসের তালিকায় দেখা গেল এই ফোন। সম্প্রতি এক বেঞ্চমার্কিন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে নতুন Nokia 8.1 ফোনে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB RAM আর Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

Google এর অগমেন্টেড রিয়ালিটি সাপোর্টেড ডিভাইসের তালিকার জায়গা পেয়েছে নতুন Nokia 8.1। নতুন এই ফোনে থাকছে Google ARCore সাপোর্ট।

তবে Google এর তালিকায় এই ফোন দেখা গেলেও সেখানে এই ফোনের স্পেসিফিকেশান জানা যায়নি। তবে এই মাসের শুরুতে অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল নতুন Nokia ফোনে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB RAM আর Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

গত মাসে চিনে লঞ্চ হওয়া Nokia X7 ফোনটি বিশ্ব বাজারে Nokia 7.1 Plus নামে লঞ্চ হওয়ার কথা ছিল। এখন নতুন রিপোর্টে জানা গিয়েছে বিশ্ব বাজারে এই ফোন Nokia 8.1 নামে লঞ্চ হবে।

চিনে 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X7 কিনতে খরচ হবে 1699 ইউয়ান (প্রায় 18,000 টাকা)। 6GB RAM64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 1999 টাকা (প্রায় 21,200 টাকা)। আর 6GB RAM+128GB স্টোরেজ কিনতে খরচ হবে 2499 ইউয়ান (প্রায় 26,500 টাকা)।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia X7, HMD Global, ARCore
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  3. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  4. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  5. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  6. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  7. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  8. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  9. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  10. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.