JioPhone এর পরে এবার Nokia 8110 4G তে আসতে চলেছে WhatsApp

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 জুলাই 2018 16:34 IST
হাইলাইট
  • Jio Phone-এ Whatsapp এর উপস্থিতি দেখে HMD Global টুইটারে এই খবর জানিয়েছে
  • Nokia 8810 4G তে Google Assistant, Google Search ও Google Maps চলে
  • Jio Phone-এ এবার থেকে WhatsApp ও YouTube চলবে

শুক্রবার Reliance জানিয়েছে তাদের  Jio Phone-এ এবার থেকে WhatsApp ও YouTube চলবে। আগামী 15 আগস্ট থেকে এই ফিচার ব্যবহার করতে পারবেন জিও ফোনের গ্রাহকরা। সম্প্রতি একাধিক নতুন ফিচার ফোন লঞ্চ করে  Jio Phone  এর সাথে প্রতিযোগিতায় নেমেছে Nokia। কোম্পানির  Nokia 8110 4G ফিচার ফোনেও চলে  Jio Phone এ ব্যবহার হওয়া KaiOS। এই ফোনে ইতিমধ্যেই Google Assistant, Google Search ও Google Maps ব্যবহারের সুবিধা দিয়েছে HMD Global। তবে  Nokia 8110 4G তে এখন WhatsApp সাপোর্ট আসেনি। এই চিত্র খুব  শিঘ্রই বদলে যেতে পারে।

Jio Phone-এ Whatsapp এর উপস্থিতি দেখে HMD Global এর এক আধিকারিক টুটারে জানিয়েছেন “দেখুন! KaiOS এ WhatsApp চলছে। ব্যানানায় আসার অপেক্ষাইয় থাকলাম।” প্রসঙ্গত  Nokia 8110 4G ফোনটি কলার মতো দেখতে হওয়ায় টেক দুনিয়া এই ফোনটি ‘বানানা’ নামে জনপ্রিয়। এই ফিচার ফোনে 4G সহ একাধিক আধুনিক সুবিধা থাকলেও WhatsApp ব্যবহার না করতে পারার কারনে জনপ্রিয়তা পায়নি ফোনটি। আর তাই এবার ভারতে সবথেকে জনপ্রিয় ফিচার ফোনকে চ্যালেঞ্জ জানাতে নিজেদের ফোনেও WhatsApp পরিষেবা দেওয়ার কথা ভাবতে শুরু করল  Nokia।

Advertisement

Nokia 8110 4G তে রয়েছে কার্ভড ডিজাইন। 4G VoLTE ফিচার সহ সব আধুনিক নেটওয়ার্কেই এই ফিচার ফোন কাজ করবে। পকেটে বেশি ব্যাটারি দ্বিতীয় ফোন হিসাবে আদর্শ এই ফোন।

ডুয়াল সিম  Nokia 8110 4G তে রয়েছে KaiOS বেসড Smart Feature OS। এই ফোনে রয়েছে একটি 2.45 ইঞ্চি QVGA ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি ডুয়াল-কোর Qualcomm Snapdragon 205 চিপসেট ও 512MB RAM আর 4GB স্টোরেজ। এর সাথেই থাকছে 2MP ক্যামেরা। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS, Micro-USB, FM রেডিও ও একটি 3.5 মিমি হেডফোন জ্যাক।  Nokia 8110 4G তে একটি 1500 mAh ব্যাটারি রয়েছে।  Nokia জানিয়েছে এই ফোনে 4G নেটওয়ার্কে 25 দিনের স্ট্যান্ড বাই ব্যাক আপ পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global, WhatsApp
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  2. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  3. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  4. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  5. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  6. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  7. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  8. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  9. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.