স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি

Nothing-এর AI ডিভাইসে দুটি এলইডি লাইট ও একটি ফিজিক্যাল বাটন রয়েছে।

স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি

Photo Credit: X/Carl Pei

Nothing has shared a new teaser of its upcoming AI-native device

হাইলাইট
  • Nothing তাদের AI ডিভাইসের স্পষ্ট ছবি প্রকাশ করেছে
  • ডিভাইসের মাঝখানে বড় লাল সাদা বাটন রয়েছে
  • এটি ভয়েস রেকর্ডার হতে পারে
বিজ্ঞাপন

সম্প্রতি Nothing তাদের প্রথম এআই নেটিভ ডিভাইস টিজ করেছিল। সহজ ভাষায় বললে, এটি এমন একটি যন্ত্র যা শুরু থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালাতে পারবে। লন্ডন ভিত্তিক সংস্থাটি এখনও ডিভাইসটির নাম বা কোন ধরনের প্রোডাক্ট হিসেবে বাজারে আসবে, তা প্রকাশ করেনি। তবে এটি ডিসেম্বরে লঞ্চ হবে বলে নিশ্চিত করেছিলেন নাথিংয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) কার্ল পেই। তিনি আসন্ন ডিভাইসটির একঝলক প্রকাশ করেছিলেন। আর এখন নতুন টিজারে যন্ত্রটির প্রথম স্পষ্ট ছবি সামনে আনা হয়েছে। ছবিতে একে মেটাল বক্সের মতো দেখতে লাগছে৷ এর আগে এলইডি লাইট এবং একটি ফিজিক্যাল বাটন রয়েছে।

Nothing তাদের AI ডিভাইসের স্পষ্ট ছবি প্রকাশ করল

ডিজাইনের কথা বললে, নাথিংয়ের এআই গ্যাজেট ধাতব কাঠামো এবং টেক্সচার্ড বডির সঙ্গে দেখা গিয়েছে। এতে লাল এবং সবুজ রঙের দুটি পিল আকৃতির লাইট এমিটিং ডায়োড আছে। এলইডি দুটির ঠিক নিচে একটি সাদা বাটন রেখেছে কোম্পানি, যার মধ্যে লাল রঙের ডট রয়েছে। এতে কোনও স্ক্রিন নেই।

বোতামটি সম্ভবত রেকর্ডিং চালু করার জন্য ব্যবহার করা হতে পারে। ডিভাইসের চারটি কোণই গোলাকার হবে। টিজার দেখে অনুমান করা হচ্ছে, এটি একটি ভয়েস রেকর্ডার হতে পারে। যার মধ্যে কনটেক্সট অনুযায়ী প্রাসঙ্গিক তথ্য ও উত্তর দেওয়ার জন্য বিল্ট-ইন এআই এজেন্ট মিলতে পারে।

এক্সের সেই টিজার ভিডিওর পোস্টে কার্ল পেই লিখেছেন, "কনটেক্সট ডাজন'ট লিভ ইন আ চ্যাট বক্স"। বাংলায় যার অর্থ দাঁড়ায়, প্রাসঙ্গিক তথ্য ও কথোপকথনের প্রেক্ষাপট শুধু চ্যাটবক্সের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাঁর এই মন্তব্য থেকে মনে করা হচ্ছে, ডিভাইসটি ব্যবহারের জন্য এআই চ্যাটবট খুলে প্রশ্ন করার প্রয়োজন নাও হতে পারে।

পেই আগে বলেছিলেন, বর্তমানে এআই ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা মডেলের বুদ্ধিমত্তার অভাব নয়। বাস্তব জীবনের বিভিন্ন তথ্য ও পরিস্থিতির প্রেক্ষাপট এআইকে বোঝানোর জন্য বারবার চ্যাটবক্সে লিখে জানাতে হয়, যা পুরো প্রক্রিয়াকে জটিল করে তোলে।

দৈনন্দিন জীবনে হঠাৎ মাথায় আসা কোনও ধারণা, মিটিংয়ের গুরুত্বপূর্ণ আলোচনা বা অফলাইনে হওয়া আলোচনার অনেক তথ্য ধরে রাখা সম্ভব হয় না। কারণ সেই মুহূর্তে স্মার্টফোন বের করে নোট করা এআই মডেলকে বোঝানোর জন্য আলাদা করে প্রম্পট লিখতে গেলে কাজের স্বাভাবিক ছন্দ ব্যহত হয়।

Nothing সেই সমস্যার সমাধান তাদের প্রথম এআই নেটিভ ডিভাইসে রাখতে পারে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি 'Nothing (R)' ব্র্যান্ডিংয়ের অধীনে আগামী মাসে বাজারে আসবে। নাথিং অডিও সংক্রান্ত ফিচার, হার্ডওয়্যার স্পেসিফিকেশন,ও কানেক্টিভিটির বিষয়ে বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করবে বলে আশা করা যায়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  2. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
  3. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
  4. স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
  5. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  6. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  7. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
  8. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
  9. 13 বছর অপেক্ষার অবসান, ভারতে শুরু হল GTA 6 ভিডিও গেমের প্রি-লোডিং
  10. Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »