Nothing Phone 3-এর গ্লিফ ম্যাট্রিক্স ইন্টারফেসের সুবিধা কতটা সেটা সাথে কোম্পানির ডিজাইন হেড অ্যাডাম বেট এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন।
Photo Credit: Nothing
Nothing Phone 3-এর গ্লিফ ম্যাট্রিক্স আরও ভালো হার্ডওয়্যারের জন্য জায়গা তৈরি করেছে
Nothing Phone 3 পয়লা জুলাই Nothing 1 হেডফোনের সাথে বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করবে। নাথিংয়ের নতুন ফ্ল্যাগশিপ ফোনটিতে কোম্পানির সিগনেচার গ্লিফ ইন্টারফেসের পরিবর্তে নতুন গ্লিফ ম্যাট্রিক্স দেওয়া হয়েছে। এটি নান্দনিক ও ব্যবহারিক দিক থেকে গেম-চেঞ্জার হবে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডিজাইনে এমন বদলের পিছনে কী কারণ থাকতে পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে, নাথিংয়ের ডিজাইন হেড সেই বিষয়ের উপরেই আলোকপাত করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন, কেন কোম্পানি নতুন ইন্টারফেস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এবং এই গ্লিফ ম্যাট্রিক্স থেকে ব্যবহারকারীরা কী কী চমক আশা করতে পারেন।
ডিজাইন মিল্কের সাথে এক সাক্ষাৎকারে, নাথিং-এর ডিজাইন বিভাগের প্রধান অ্যাডাম বেটস বলেছেন, Phone 3-এর নতুন গ্লিফ ম্যাট্রিক্স জনপ্রিয় গ্লিফ ইন্টারফেসের নির্যাস ধরে রাখার পাশাপাশি এটিকে আরও দক্ষ করে তোলার জন্য তৈরি করা হয়েছে। আগের গ্লিফ ইন্টারফেসে বড় এলইডি আলোর স্ট্রিপ ব্যবহার করা হয়েছিল। কিন্তু এখন Nothing Phone 3-এর পিছনের প্যানেলের উপরের ডান কোণে একটি বৃত্তের মধ্যে ছোট গ্লিফ ম্যাট্রিক্স থাকবে। এটি আসলে ক্ষুদ্র ক্ষুদ্র এলইডি আলোর একটি কম্প্যাক্ট ক্লাস্টার।
গ্লিফ ম্যাট্রিক্সের এই নতুন ডিজাইন নোটিফিকেশনকে পিক্সেল আর্টে পরিণত করে। এটি পিক্সেল স্তরের কাস্টম অ্যানিমেশন অর্থাৎ প্রতিটি পিক্সেল ধরে ইমেজ বা আইকনের মাধ্যমে নোটিফিকেশন দেখাতে সক্ষম। এটি সাউন্ড ও ব্যবহারকারীর ইনপুটের সাথে ছন্দ বজায় রেখে আলোকসজ্জার ঝলকও দেখাবে। বেটস তাঁর বক্তব্যে আরও যোগ করেন যে, গ্লিফ ম্যাট্রিক্স তার মাইক্রো-এলইডি ক্লাস্টার ডিজাইনের কারণে আরও বেশি কাজের জন্য প্রোগ্রাম করা যায়, যেখানে এলইডি স্ট্রিপগুলির ক্ষেত্রে এই সুবিধা সীমিত ছিল।
ডিজাইন আপগ্রেড হওয়ার কারণে ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপ এবং নোটিফিকেশনের জন্য পৃথক আলোর এফেক্ট পছন্দ করার সুযোগ পাবেন। ডিজাইন আপগ্রেড হওয়ার পাশাপাশি, ছোট গ্লিফ ম্যাট্রিক্স ইন্টারফেস ফোনের অভ্যন্তরীণ স্থান খালি করে উন্নত হার্ডওয়্যার লেআউট অন্বেষণ করার অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই ডট-ম্যাট্রিক্স প্যানেল Asus ROG Phone 9 Pro-এর AniMe Vision বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্য বহন করে।
নাথিং ফোন 3 এর সামনে 1.5K রেজোলিউশন সহ 6.7-ইঞ্চি LTPO OLED স্ক্রিন থাকবে। ফোনটি চলবে Snapdragon 8s Gen 4 প্রসেসরে। এটি পাঁচ বছর ধরে Android আপগ্রেড এবং 7 বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে জানানো হয়েছে। ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স, ও 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলতে পারে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক Nothing OS 3.5 সফটওয়্যারে রান করবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Gallery May Get Google Cloud Backup After OneDrive Sync Ends