Nothing-এর প্রথম স্মার্টফোন হিসেবে এই ফিচার পাচ্ছে Phone 4b, কমবে চার্জ শেষ হওয়ার চিন্তা

Nothing Phone 4b স্মার্টফোনের ফাঁস হওয়া লাইভ ছবি স্পেসিফিকেশন ও কালার অপশন সম্পর্কে জানিয়েছে।

Nothing-এর প্রথম স্মার্টফোন হিসেবে এই ফিচার পাচ্ছে Phone 4b, কমবে চার্জ শেষ হওয়ার চিন্তা

Photo Credit: Nothing

Nothing Phone 4b will feature a 6,000mAh battery

হাইলাইট
  • Nothing Phone 4b চলবে Snapdragon 6 Gen 4 প্রসেসরে
  • এটি নীল, সাদা, ও কালো রঙে উপলব্ধ হবে
  • Nothing Phone 4b ব্র্যান্ডের প্রথম 6,000mAh ব্যাটারি চালিত স্মার্টফোন
বিজ্ঞাপন

Nothing Phone 4b আগামী সপ্তাহে ভারতে আসছে। অফিসিয়াল লঞ্চের আগেই ফোনটির রিয়েল-লাইফ বা বাস্তব ছবি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। এটি নাথিং ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন হতে চলেছে, যা 6,000mAh ব্যাটারি ব্যবহার করবে। Phone 3 আজ পর্যন্ত সংস্থার সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত (5,500mAh) মডেল ছিল। Nothing Phone 4b-এর প্রসেসরের নামও প্রকাশ্যে এসেছে। এটি Qualcomm Snapdragon 6 Gen 4 মোবাইল প্ল্যাটফর্মের সঙ্গে আসছে। অফিসিয়াল টিজার আগেই ডুয়াল ক্যামেরা সেটআপ, গ্লিফ লাইট, এবং ট্রান্সপারেন্ট ডিজাইন কনফার্ম করেছিল। ফাঁস হওয়া ছবি অনুসারে, এতে Android 16 অপারেটিং সিস্টেম থাকবে।

Nothing Phone 4b-এর ছবি ও স্পেকস ফাঁস

ইউটিউবার অলমাইটি টেক সমাজমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে আসন্ন Nothing Phone 4b মডেলের একাধিক লাইভ ছবি প্রকাশ করেছেন। সংস্থা আগেই নিশ্চিত করেছিলেন, এটি নীল রঙে আসবে। আর এখন ফাঁস হওয়া ছবিগুলি সাদা ও কালো রঙের মডেল দেখিয়েছে। হ্যান্ডসেটের অ্যাবাউট ফোন সেকশনের ছবি প্রকাশ্যে এসে একাধিক স্পেসিফিকেশনের ধারণা দিয়েছে।

নাথিং ফোন 4বি একটি 6.7 ইঞ্চি ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে পাওয়া যাবে। এতে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটি চলবে Android 16 OS-এ, যার উপর সংস্থার ব্লোটওয়্যারমুক্ত Nothing OS 4.1 কাস্টম স্কিন থাকবে। ফোনটি নূন্যতম 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হবে।

Nothing Phone 4b-এর ডুয়েল ক্যামেরা সেটআপের মধ্যে প্রাইমরি সেন্সরটি 50 মেগাপিক্সেলের হবে, যা  অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) অফার করবে। এর সঙ্গে একটি 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হবে  সেলফি এবং ভিডিও কল করার জন্য, সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।

Nothing Phone 4b-তে নতুন গ্লিফ বার LED লাইটিং সিস্টেম আছে। এটি Nothing Phone 4a-এর আদলে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের পাশে লম্বালম্বিভাবে অবস্থিত। ফোনের ব্যাক প্যানেলের উপরের অংশে স্বচ্ছ এবং বিশেষ টেক্সচার আছে। এতে ওয়াটার প্রোটেকশন রেটিং ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। ফোনের লঞ্চ ইভেন্টে জুলাই 7 বিকেল 4টায় আয়োজিত হচ্ছে।

প্রসঙ্গত, Nothing কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা Akis Evangelidis বলেছিলেন, A সিরিজ বর্তমানে ব্র্যান্ডের সর্বাধিক বিক্রিত স্মার্টফোন লাইনআপ। এই সিরিজে ইউনিক ডিজাইন ও ব্যবহারকারীদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ফিচারে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন B Series সেই সাফল্যের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে৷ এটি একটি নতুন বাজার বিভাগে (সেগমেন্ট) আসছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. ফোনের ভিতরে ফ্যান! Redmi K90 Ultra ঝড় তুলে 8,550mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  2. Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
  3. Nothing-এর প্রথম স্মার্টফোন হিসেবে এই ফিচার পাচ্ছে Phone 4b, কমবে চার্জ শেষ হওয়ার চিন্তা
  4. Samsung-এর 200MP কোয়াড ক্যামেরা ফোনে 44,000 টাকা ছাড়, বছরের সর্বনিম্ন দামে কেনার সুযোগ
  5. Samsung Galaxy A27 5G ভারতে লঞ্চ হল, একবার কিনলেই ছয় বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন
  6. OnePlus N6 লঞ্চ হল ভারতে, 20,000 টাকার কমে বিশাল 8,000mAh ব্যাটারি ও ভরপুর AI ফিচার্স
  7. WhatsApp Username: হোয়াটসঅ্যাপে শুরু হল ইউজারনেম রেজিস্ট্রেশন, এখনই বেছে নিন পছন্দের নাম
  8. Amazon Prime Day সেলে 80 শতাংশ ছাড়, ব্যাপক সস্তায় স্মার্টফোন, হেডফোন, ল্যাপটপ, টিভি-সহ শত শত প্রোডাক্ট
  9. Apple-এর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এই বছর লঞ্চ হচ্ছে, কী কী চমক থাকছে জেনে নিন
  10. Infinix-এর স্পেশাল এডিশন স্মার্টফোনের সেল শুরু, 2,000 টাকা ছাড়, সঙ্গে 3,999 টাকার ফ্রি স্পিকার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »