OnePlus Nord 4 এবং OnePlus Nord CE 4 Lite 5G ফোনটি পেলো 3 টি AI সম্পন্ন বৈশিষ্ট্য

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 21 অগাস্ট 2024 11:35 IST
হাইলাইট
  • সাইডবারের মাধ্যমে AI বৈশিষ্ট্যগুলি অ্যাক্সেস করা যাবে।
  • AI Speak হল একটি পাঠ্য থেকে বক্তৃতায় পরিবর্তনকারী একটি (টেক্সট-টু-স্পীচ)
  • বিভিন্ন শর্তগুলি পূরণ করা হলে বৈশিষ্ট্যগুলি সাইডবারের মাধ্যমে উপস্থিত হয়

One Plus কোম্পানীর পক্ষ থেকে অসাধারণ সিদ্ধান্ত - নিজেদের ফোনে যুক্ত করলো AI বৈশিষ্ট্য

Photo Credit: OnePlus

আগামী 10 ই আগস্ট OnePlus কোম্পানীর Nord 4 এবং Nord CE 4 Lite 5G ফোনগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সমৃদ্ধ কিছু বৈশিষ্ট্য পেয়েছে৷AI সম্পন্ন এই বৈশিষ্ট্যগুলি AI টুলকিটের মাধ্যমে ফোনের সাইডবারে উপস্থিত থাকবে। 

Oneplus Nord 4 সিরিজের ফোনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পন্ন বিভিন্ন বৈশিষ্ট্য পেয়েছে: 

জুলাই মাসে লঞ্চ হওয়া OnePlus Nord 4 এর মাধ্যমে  এই AI বৈশিষ্ট্যটি উপস্থাপিত না হলেও,শেষ পর্যন্ত এই বৈশিষ্ট্যটি One Plus কোম্পানী তাদের প্রোডাক্টের মধ্যে যুক্ত করেছে। 

Advertisement

কোম্পানী বলেছে ,ভারতে শুধুমাত্র Nord CE 4 Lite ব্যবহারকারীরা AI বৈশিষ্ট্যটি গ্রহন করতে সক্ষম হবেন। 

সেখানে ইউরোপ, ভারত, এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ এশিয়া, রাশিয়া এবং ল্যাটিন আমেরিকার  Nord 4 ব্যাবহারকারীরা এই বৈশিষ্ট্যটি পাবেন। 

AI সমন্বিতপ্রথমটি বৈশিষ্ট্যটি হল এআই স্পিক ( AI Speak): যা পাঠ্য থেকে বক্তৃতায়  (Text To Speech) পরিবর্তি করার একটি পদ্ধতি। 

Advertisement

এটি হাইটেক্সট ভলিউমের মাধ্যমে বিভিন্ন ব্রাউজার এবং নির্দিষ্ট কিছু অ্যাপে কাজ করে ।তবে অনুমান করা হচ্ছে এটি হ্য়তো সোশ্যাল মিডিয়া অ্যাপে কাজ করবে না। এটির মাধ্যমে ব্যবহারকারীরা নিজের পছন্দ মত পুরুষ বা মহিলা যে কণ্ঠের আওয়াজ বেছে নিতে পারেন। স্ক্রিনে অবস্থিত শীটের মাধ্যমে ব্যবহারকারীরা যে কোনো পাঠ্যাংশ পুনরায় চালাতে পারেন, প্রয়োজনে  যে কোনো বাক্য এড়িয়ে যেতে পারেন এবং এমনকি এটির চলমান গতিকে নিয়ন্ত্রণ করতে পারেন। 

দ্বিতীয় বৈশিষ্ট্যটি হল  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এর দ্বারা সারাংশ -AI সামারি।  

Google এবং Samsung এর ক্ষেত্রে আমরা দেখেছি একটি বড়নথির পাঠ্যকে সারাংশ তৈরি করা হত এই সারাংশ বৈশিষ্ট্যটির মাধ্যমে। 

Advertisement

এখানে OnePlus ব্যবহারকারীরা Note অ্যাপের মাধ্যমে,তাদের তৈরী করা করা সারাংশটি অনত্র ভাগ বা সংরক্ষণ করতে পারবে ।এমনকি এটি ফাইল ডক নামক স্থানেও রাখতে পারবে। 

সর্বশেষ AI বৈশিষ্ট্য হল এআই রাইটার ( AI Writer)। এটি একটি AI প্রস্তাবিত পাঠ্য তৈরী করার পদ্ধতি যা দ্বারা যে কোনো প্রবন্ধ, ইমেল, পাঠ্যবার্তা, পর্যালোচনা এবং এমনকি গল্প লেখা যেতে পারে। 

এটি লেখকের শব্দ চয়ন, বাক্য গঠন তথ্য এবং  উপথাপনের পদ্ধতি( text tone)নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এটি বিশেষ ভুমিকা পালন করে। 

Advertisement

এছাড়াও ব্যবহারকারীরা এই বৈশিষ্ট্য দ্বারা স্ক্রীনের চিত্রের উপর ভিত্তি করে যেকোনো পাঠ্য তৈরি করতে পারে।  

উপরোক্ত AI বৈশিষ্ট্যগুলির জন্য ব্যবহারকারীদের সর্বপ্রথমে স্ক্রিন সনাক্তকরণ করতে হবে,,যদি কেউ প্রথমবারের জন্য বৈশিষ্ট্যটি ব্যবহার করেন তাহলে স্ক্রীন শনাক্তকরণ সক্ষম করার সময় একটি  প্রম্পট এর মাধ্যমে এটি চালিত করার জন্য সম্মতি চাওয়া হবে।এরপর সেটিংস>প্রবেশযোগ্যতা(অ্যাক্সেসিবিলিটি) এবং সুবিধা (কনভেনিয়েন্সে )গিয়ে এটি  চালিত করতে পারবে। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  2. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  3. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  5. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  6. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  7. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  8. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  9. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  10. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.