লঞ্চের আগেই OnePlus 6T ক্যামেরায় তোলা ছবি দেখে নিন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 অক্টোবর 2018 16:19 IST
হাইলাইট
  • 29 অক্টোবর লঞ্চ হবে নতুন OnePlus 6T
  • আগে OnePlus 6T ফোনের ক্যামেরা থেকে তোলা ছবি শেয়ার করলেন কোম্পানির সিইও
  • ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে

লঞ্চের কয়েকদিন আগে OnePlus 6T ফোনের ক্যামেরা থেকে তোলা ছবি শেয়ার করলেন কোম্পানির সিইও পিট লাউ

Photo Credit: Weibo/ Pete Lau

আগামী 29 অক্টোবর লঞ্চ হবে নতুন OnePlus 6T। আর লঞ্চের কয়েকদিন আগে OnePlus 6T ফোনের ক্যামেরা থেকে তোলা ছবি শেয়ার করলেন কোম্পানির সিইও পিট লাউ। OnePlus 6T ফোন থকে কম আলোতে তোলা একটি ছবি শেয়ার করেছেন লাউ। আপগ্রেডেট ক্যামেরার সাথেই OnePlus 6T ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই ছবি শেয়ার করেছেন পিট। সেখানে কম আলোতে একটি শহরের ছবি দেখা যাচ্ছে। ছবির তলায় লেখা রয়েছে যে এই ছবি OnePlus ক্যামেরায় তোলা।

OnePlus 6T ফোনের ক্যামেরায় বিশেষ ‘নাইট মোড' থাকতে পারে। সেই কারনেই কম আলোতে তোলা এই ছবি শেয়ার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত OnePlus 6T ফোনে থাকবে Snapdragon 845 চিপসেট। এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে আপনি যখন ঘুমাবেন তা নিজে থেকে বুঝে যাবে OnePlus 6T। ঘুমের সময় ব্যাকগ্রাউন্ড টাস্ক বন্ধ করে আরও বেশি ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। এছাড়াও OnePlus 6T ফোনে থাকবে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

ইতিমধ্যেই Amazon.in ওয়েবসাইটে  OnePlus 6T ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। এখন 1,000 টাকা দিয়ে এই ফোন প্রি-বুক করা যাবে।  OnePlus 6Tপ্রি-বুক করলে কোম্পানি ফোনের সাথে একটি USB Type-C হেডফোন বিনামূল্যে দেবে। প্রসঙ্গত OnePlus 6T তে থাকবে না কোন 3.5 মিমি হেডফোন জ্যাক।

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good
  • Big, vibrant screen
  • All-day battery life
  • Excellent, up-to-date software
  • Bad
  • Disappointing low-light camera quality
  • Awkward and slow fingerprint sensor
  • No IP rating, wireless charging, or 3.5mm jack
 
KEY SPECS
Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3700mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.