OnePlus 6T ফোনে থাকবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 সেপ্টেম্বর 2018 12:48 IST
হাইলাইট
  • OnePlus 6T –র ডিসপ্লের উপরে থাকতে চলেছে ওয়াটার ড্রপ নচ
  • এই ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে
  • ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা

OnePlus 6T –র ডিসপ্লের উপরে থাকতে চলেছে ওয়াটার ড্রপ নচ

 

শিঘ্রই বাজারে আসতে চলেছে OnePlus এর পরবর্তী স্মার্টফোন OnePlus 6T। এই বছর অক্টোবর মাসে নতুন এই স্মার্টফোন বাজারে আসবে বলে জানা গিয়েছে। নতুন এক রিপোর্টে এই ফোন সম্পর্কে একাধজিক তথ্য জানা গিয়েছে। প্রসঙ্গত 2018 সালের মে মাসে লঞ্চ হয়েছিল OnePlus 6। লঞ্চের পরে সারা বিশ্বের স্মার্টফোন গ্রাহকদের মন জয় করেছে এই ফোন। গত কয়েক বছর ধরেই বছরে দুটি করে স্মার্টফোন লঞ্চ করছে চিনের কোম্পানিটি। সেই ট্রেন্ট মাথায় রেখেই এই বছরে OnePlus 6T ফোন লঞ্চের কথা জানাচ্ছেন টেক গুরুরা।

নতুন OnePlus 6T –র ডিসপ্লের উপরে থাকতে চলেছে ওয়াটার ড্রপ নচ। এর সাথেই এই ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে 550 মার্কিন ডলার (প্রায় 39,500 টাকা) দামে লঞ্চ হবে এই ফোন।

ছবি সৌজন্যে: SlashGear/ Weibo

 

সম্প্রতি SlashGear ওয়েবসাইটে OnePlus 6T ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে। এই ছবিতে ফোনের ডিসপ্লের উপরে ছোট্ট একটি নচ দেখা গিয়েছে। এছাড়াও ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। Huawei P20 Pro কে টেক্কা দিতে ফোনের পিছিনে তিনটি ক্যামেরা যোগ করেছে OnePlus।

সম্প্রতি প্রকাশ পাওয়া এই রিপোর্ট থেকে মনে করা হচ্ছে OnePlus 6T ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। ইতিমধ্যেই একাধিক Oppo ফোনের ডিসপ্লের নীচে সিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা গিয়েছে।

অক্টোবর মাসে বাজারে আসবে নতুন OnePlus 6T। ইতিমধ্যেই একাধিক সার্তীফিকেশান ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। গত কয়েক বছরের ট্রেন্ড ফলো করলে এই ফোনের নাম হতে চলেছে OnePlus 6T

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus 6T, OnePlus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.