লঞ্চের আগেই OnePlus 6T ব্যবহার করবেন কীভাবে?

আগামী 8 অক্টোবর পর্যন্ত OnePlus 6T ব্যবহারের জন্য আবেদন করা যাবে। আবেদনের জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে। ফোন লঞ্চের আগে এই তালিকা থেকে দশ জনকে বেছে তাদের OnePlus 6T ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

লঞ্চের আগেই OnePlus 6T ব্যবহার করবেন কীভাবে?

‘ল্যাব প্রোগ্রাম’ এর মাধ্যমে OnePlus 6T ব্যবহার করা যাবে

হাইলাইট
  • ‘ল্যাব প্রোগ্রাম’ এর মাধ্যমে OnePlus 6T ব্যবহার করা যাবে
  • দশ জনকে বেছে তাদের OnePlus 6T ব্যবহারের সুযোগ দেওয়া হবে
  • ফোন ব্যবহারের পরে সেই ফোনের রিভিউ লিখতে হবে
বিজ্ঞাপন

লঞ্চের আগেই কোম্পানির ‘ল্যাব প্রোগ্রাম’ এর মাধ্যমে OnePlus 6T ব্যবহার করা যাবে। আবার ইনভাইট পদ্ধতিন শুরু করেছে চিনের কোম্পানিটি। নির্বাচিত কিছু গ্রাহককে লঞ্চের আগেই OnePlus 6T ব্যবহারের সুযোগ দেওয়ার জন্যই  আবার আমন্ত্রণ পদ্ধতি চালু হয়েছে। এখনই OnePlus 6T ব্যবহারের জন্য আবেদন করতে হবে। এরপরে সেখান থেকে দশ জন গ্রাহককে পছন্দ করে লঞ্চের আগেই সেই গ্রাহকদের OnePlus 6T ব্যবহারের সুযোগ করে দেবে কোম্পানি। আগামী 17 অক্টোবর লঞ্চ হতে চলেছে এই ফোন। নতুন এই ফোনের ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ডিসপ্লের উপরে থাকছে ছোট ওয়াটার ড্রপ নচ।

আগামী 8 অক্টোবর পর্যন্ত OnePlus 6T ব্যবহারের জন্য আবেদন করা যাবে। আবেদনের জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে। ফোন লঞ্চের আগে এই তালিকা থেকে দশ জনকে বেছে তাদের OnePlus 6T ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

তবে OnePlus 6T ব্যবহারের আবেদন জানানোর জন্য ইংরাজী ভাষায় দখল থাকা বাধ্যতামুলক। কারন এই ফোন ব্যবহারের পরে সেই ফোনের রিভিউ লিখে তা কমিউনিটি ফোরামে জানাতে হবে। এছাড়াও কোম্পানি চাইলে দশ জনের বেশি গ্রাহককে দিয়ে এই রিভিউ করানো যাবে।

এর আগেও ‘ল্যাব প্রোগ্রাম’ এর মাধ্যমে লঞ্চের আগের গ্রাহকদের কোম্পানির স্মার্টফোন ব্যবহারের সুযোগ দিয়েছে চিনের কোম্পানিটি। 2016 সালে OnePlus 3 ও এই বছর OnePlus 6 লঞ্চের আগে একই ধরনের সুযোগ করে দিয়েছিল OnePlus।

 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good
  • Big, vibrant screen
  • All-day battery life
  • Excellent, up-to-date software
  • Bad
  • Disappointing low-light camera quality
  • Awkward and slow fingerprint sensor
  • No IP rating, wireless charging, or 3.5mm jack
Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3700mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  2. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  3. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  4. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
  5. iQOO Pad 5c ট্যাব বিশাল 10,000mAh ব্যাটারি, 12.1 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 8s Gen 3-এর সঙ্গে লঞ্চ হল
  6. Google আনল দুই নতুন AI মডেল, মাত্র 4 সেকেন্ডে বানাবে AI ছবি, এক ক্লিকেই তৈরি হবে ভিডিও
  7. ফোনের ভিতরে ফ্যান! Redmi K90 Ultra ঝড় তুলে 8,550mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  8. Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
  9. Nothing-এর প্রথম স্মার্টফোন হিসেবে এই ফিচার পাচ্ছে Phone 4b, কমবে চার্জ শেষ হওয়ার চিন্তা
  10. Samsung-এর 200MP কোয়াড ক্যামেরা ফোনে 44,000 টাকা ছাড়, বছরের সর্বনিম্ন দামে কেনার সুযোগ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »