আবার সামনে এল OnePlus 7 এর পপ-আপ ক্যামেরা ডিজাইন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 এপ্রিল 2019 15:47 IST
হাইলাইট
  • OnePlus 7 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা
  • সাথে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা
  • ফোনের কেস দেখে এই ফিচারগুলি জানা গিয়েছে

OnePlus 7 ফোনে থাকছে পাতলা বেজেল আর পপ-আপ সেলফি ক্যামেরা

Photo Credit: DHgate.com

সম্প্রতি OnePlus 7 ফোনের একাধিক কেস এর ছবি সামনে এসেছে। সব কটি ছবিতেই কেস এর উপরে পপ-আপ ক্যামেরার জন্য কাটা দেখা গিয়েছে। নতুন ছবিতে কেস এর উপরে কাটা জায়গা OnePlus 7 ফোনে পপ-আপ ক্যামেরা থাকার খবর আরও একবার সামনে নিয়ে এল। পপ-আপ ক্যামেরা ডিজাইনের জন্যই OnePlus 7 ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। থাকবে পাতলা বেজেল আর ফুল ভিউ ডিসপ্লে।

পপ-আপ সেলফি ক্যামেরা ছাড়াও কেস দেখে মনে হয়েছে OnePlus 6T ফোনের মতোই OnePlus 7 ফোন থেকে 3.5 মিমি অডিও জ্যাক বাদ যাচ্ছে। ফোনের নীচে থাকছে USB Type-C পোর্ট। এছাড়াও ফোনের নীচে থাকছে স্পিকার গ্রিল আর দুটি মাইক্রোফোন। ফোনের উপরে থাকছে সেকেন্ডারি মাইক্রোফোন।

OnePlus 7এর কেস
ছবি: DHgate.com

শিঘ্রই লঞ্চ হবে OnePlus 7। কোম্পানির নতুন ফ্ল্যাগশিপে থাকবে Snapdragon 855 চিপসেট। 2019 সালে লঞ্চ হওয়া অন্যান্য ফোনের মতোই OnePlus 7 ফোনের পিছনেও থাকতে চলেছে তিনটি ক্যামেরা। OnePlus 7 ছাড়াও একটি 5G স্মার্টফোন লঞ্চ করবে OnePlus।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • All-day battery life
  • Loud stereo speakers
  • Bad
  • Below-average low-light camera performance
  • Inconsistent focus in portraits and macros
  • Poor low-light video stabilisation
 
KEY SPECS
Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3700mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus 7, OnePlus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  2. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  3. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  4. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
  5. Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ
  6. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  7. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  8. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
  9. Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.