OnePlus আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটাচ্ছে, ভারতের কী হবে? প্রকাশ্যে বড় আপডেট

OnePlus এই সপ্তাহে আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটানোর কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে।

OnePlus আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটাচ্ছে, ভারতের কী হবে? প্রকাশ্যে বড় আপডেট

Photo Credit: OnePlus

OnePlus could exit the US and European market

হাইলাইট
  • OnePlus আমেরিকা ও ইউরোপের মার্কেট থেকে ব্যবসা গোটাতে পারে
  • OnePlus আগের মতোই ভারত ও চীনে ব্যবসা চালিয়ে যাবে
  • OnePlus বা Oppo এখনও বিষয়টি নিয়ে কোনও ঘোষণা করেনি
বিজ্ঞাপন

OnePlus বন্ধ হয়ে যাচ্ছে। বিগত ক'মাস ধরেই বেশ কিছু আর্ন্তজাতিক বাজার থেকে চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডটির ব্যবসা গুটিয়ে নেওয়ার খবর অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। যদিও সংস্থা সে সমস্ত দাবি অস্বীকার করে এসেছে। কিন্তু নতুন রিপোর্ট বলছে, OnePlus চলতি সপ্তাহে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মার্কেট আনুষ্ঠানিকভাবে ত্যাগের কথা ঘোষণা করতে পারে। তাহলে ভারতের বাজারের জন্য কী সিদ্ধান্ত অপেক্ষা করছে? যে ব্র্যান্ড এক সময় প্রিমিয়াম Android স্মার্টফোন মার্কেটে ঝড় তুলেছিল, তার পতন কি অবশ্যম্ভাবী। Nokia, Blackberry, HTC, এবং LG-এর পথেই কি এগোচ্ছে OnePlus-এর ভবিষ্য?

OnePlus এই দুই বাজার থেকে ব্যবসা গোটাচ্ছে

WinFuture জানিয়েছে, ওয়ানপ্লাস চলতি সপ্তাহেই আমেরিকা এবং ইউরোপ থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারে। ওয়ানপ্লাস এবং তাদের মূল সংস্থা ওপ্পো শীঘ্রই নিজেদের ব্যবসায়িক কৌশলে "মৌলিক পরিবর্তন" আনার ঘোষণা করতে পারে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি আগের মতোই ভারত এবং চীনের বাজারে ব্যবসা চালিয়ে যাবে।

জানা গিয়েছে যে, OnePlus ভবিষ্যতে Oppo Reno লাইনআপের মতো একটি স্মার্টফোন সিরিজ হিসেবে ভারতে পরিচালিত হতে পারে। কম দামের স্মার্টফোন ও ট্যাবলেট আনার উপর বেশি জোর দেবে তারা। সংস্থাটি পূর্বে পশ্চিমের বাজার (ওয়েস্টার্ন মার্কেট) থেকে সরে যাওয়ার জল্পনা অস্বীকার করেছিল। কিন্তু লেটেস্ট রিপোর্ট অনুসারে, বাজার ছাড়ার সিদ্ধান্ত এখন প্রায় চূড়ান্ত।

OnePlus যদি আমেরিকা এবং ইউরোপকে টাটা বাই বাই জানায়, তাহলে সেখানে Oppo আরও বড় ভূমিকা নিতে পারে। বর্তমান ওয়ানপ্লাস ব্যবহারকারীদের জন্য অবশ্য পরিষেবা বন্ধ হবে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইতিমধ্যেই বিক্রি হয়ে যাওয়া ও আগে বাজারে থাকা সমস্ত ফোন নিয়মিত সফটওয়্যার আপডেট এবং আফটার সেলস সাপোর্ট পাবে।

OnePlus ডিভাইসের স্টক শেষ হয়ে গেলে নতুন করে আর কোনও চালান ওই দুই মার্কেটে পাঠানো হবে না। দাবি করা হচ্ছে, ওয়ানপ্লাসের ইউরোপীয় স্টোরগুলিতে অনেক মডেলের স্টক কমে এসেছে। খুব শীঘ্রই অন্যান্য রিটেলারদের কাছ থেকেও সংস্থার পণ্য পাওয়া যাবে না। তবে সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য আসেনি।

প্রসঙ্গত, OnePlus এখনও ভারতের বাজারে তাদের জনপ্রিয়তা ধরে রেখেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুসারে, 2026 সালের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি টু মার্চ) 30,000 টাকা থেকে 45,000 টাকা দামের সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম স্মার্টফোন বিভাগে OnePlus Nord সিরিজ সর্বাধিক মার্কেট শেয়ার দখল করে আছে। OnePlus N6 হল কোম্পানির লেটেস্ট মডেল। এটি গত মাসে Dimensity 6360 Apex প্রসেসর এবং 8,000mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Nvidia GeForce Now: এবার সাধারণ PC, ফোন বা টিভিতেই খেলা যাবে হাই-এন্ড গেম, ভারতে চালু হল নতুন পরিষেবা
  2. Redmi Note 17 সিরিজ 9,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  3. OnePlus আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটাচ্ছে, ভারতের কী হবে? প্রকাশ্যে বড় আপডেট
  4. 5,000 টাকা ছাড়ে Nothing Phone 4b-র সেল শুরু, অফার শেষ হওয়ার আগে কিনে ফেলুন
  5. 13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung
  6. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
  7. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  8. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  9. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
  10. 2000 টাকা ছাড়ে 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি-সহ Moto G77 Power ফোনের সেল শুরু
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »