দেশের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে শীর্ষে OnePlus

ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে এক নম্বর স্থানে রয়েছে OnePlus। OnePlus 7 সিরিজের দুর্দান্ত সাফল্যের জন্যই সেরার শিরোপা জিতে নিল চিনের কোম্পানিটি। 2019 সালে দেশের প্রিমিয়াম স্মার্টফোন বাজারের 33 শতাংশ দখল করে ছিল OnePlus।

দেশের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে শীর্ষে OnePlus

2019 সালে প্রিমিয়াম স্মার্টফোন বাজারে সবথেকে বেশি বিক্রি হয়েছে OnePlus 7

হাইলাইট
  • 2019 সালে ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারের শীর্ষে OnePlus
  • মোট বাজারের 33 শতাংশ দখলে রেখেছে চিনের কোম্পানিটি
  • দুই নম্বরে রয়েছে Samsung, তিন নম্বরে Apple
বিজ্ঞাপন

ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে এক নম্বর স্থানে রয়েছে OnePlus। OnePlus 7 সিরিজের দুর্দান্ত সাফল্যের জন্যই সেরার শিরোপা জিতে নিল চিনের কোম্পানিটি। 2019 সালে দেশের প্রিমিয়াম স্মার্টফোন বাজারের 33 শতাংশ দখল করে ছিল OnePlus।

গত বছর ভারতে 20 লক্ষের বেশি OnePlus ফোন বিক্রি হয়েছে। এই প্রথম দেশের কোন প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড এক বছরে 20 লক্ষের বেশি স্মার্টফোন বিক্রি করল।

2019 সালে প্রিমিয়াম স্মার্টফোন বাজারে OnePlus -এর পরে দুই নম্বরে ছিল Samsung। এই তালিকায় তিন নম্বরে রয়েছে Apple। গত বছর প্রিমিয়াম স্মার্টফোন বাজারের 26 শতাংশ ও 25 শতাংশ দখল করেছিল Samsung ও Apple। iPhone XR এর সাফল্যের হাত ধরে 2019 সালে সবথেকে বেশি বৃদ্ধি দেখেছে Apple।

2019 সালে ভারতে প্রিমিয়াম স্মার্টফোন (30,000 টাকা বা তার বেশি দামের স্মার্টফোন) বাজারে রেকর্ড পরিমাণ ফোন বিক্রি হয়েছে।

লঞ্চের আগেই Amazon-এ দেখা গেল দুটি নতুন OnePlus স্মার্টফোন

সম্প্রতি এক রিপোর্টে এই সব তথ্য প্রকাশ করেছে Counterpoint Research। এই রিপোর্টে প্রকাশিত হওয়ার পরে OnePlus সহ প্রতিষ্ঠাতা পিট লাউ জানিয়েছেন, “2019 সাল OnePlus -এর জন্য একটা দুর্দান্ত বছর ছিল। প্রযুক্তিতে শ্রেষ্ঠত্বর পথে এই বছর একের পর এক সাফল্য পেয়েছি আমরা। সেরা প্রোডাক্ট বানানোর কাজ চালিয়ে যাব আমরা।”

2019 সালে প্রিমিয়াম স্মার্টফোন বাজারে সবথেকে বেশি বিক্রি হয়েছে OnePlus 7। রিসার্চ বিশেষজ্ঞ কর্ণ চৌহান জানিয়েছেন, ভারতের রিটেল বাজারে OnePlus -এর প্রবেশ কোম্পানির সাফল্যকে নতুন স্তরে নিয়ে যেতে পারে।

বিক্রি শুরু হল Samsung Galaxy S10 Lite; লঞ্চ অফারে কী সুবিধা মিলছে?

চৌহান বলেন, “OnePlus গ্রাহকদের মুখ থেকে কোম্পানি সুনাম ছড়াচ্ছে। ইতিমধ্যেই ভারতে 50 লক্ষ্যের বেশি গ্রাহক OnePlus ফোন ব্যবহার করেন।”

গত বছর 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, বেজেল লেস ডিজাইন, Qualcomm Snapdragon 855 চিপসেট সহ স্মার্টফোন লঞ্চ করে দেশের গ্রাহকদের মন জিতেছিল চিনের কোম্পানিটি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  2. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  3. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  4. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  5. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  6. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  7. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  8. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  9. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  10. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »