Snapdragon 8 Gen 3 SoC দ্বারা চালিত হয়ে আসতে পারে একদম নতুন OnePlus 13R

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 5 ডিসেম্বর 2024 11:15 IST
হাইলাইট
  • ● OnePlus 13R,হ্যান্ডসেটটি সম্ভবত 12জিবি RAM এবং 256জিবি স্টোরেজ বিকল্পের
  • ● বলা হয়েছে যে,হ্যান্ডসেটটির সামনের ক্যামেরাটি 16মেগাপিক্সেলের হবে
  • ● ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে

OnePlus 12R এর হুডের নিচে Snapdragon 8 Gen 2 SoC রয়েছে

Photo Credit: OnePlus

OnePlus 13R-হ্যান্ডসেটটি খুব শীঘ্রই লঞ্চ হতে পারে।মনে করা হচ্ছে এটি OnePlus 12R-এর মতোই,জানুয়ারি মাসের প্রথমার্ধে আসবে।কোম্পানি হ্যান্ডসেটটির অনুষ্ঠানিক ঘোষণা করার আগেই এটির মূল স্পেসিফিকেশন অনলাইনের মাধ্যমে লক্ষ্য করা গিয়েছে।বলা হয়েছে যে,OnePlus 13R হ্যান্ডসেটটি একটি 6.78ইঞ্চির AMOLED স্ক্রিন এবং 50মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত হয়ে থাকবে।এটি প্রথম থেকেই Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে এবং একটি 6000mAh-ব্যাটারী যুক্ত করা হবে।

OnePlus 13R-এর আনুমানিক স্পেসিফিকেশন:

টিপস্টার Steve H.McFly(@OnLeaks) 91মোবাইলের সহযোগিতায় OnePlus 13R হ্যান্ডসেটটির সম্ভাব্য স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে।তথ্য অনুযায়ী,আসন্ন হ্যান্ডসেটটিতে,OnePlus 12R-এর স্ক্রীনের মত একটি 6.78ইঞ্চির (1,264×2,780পিক্সেল)AMOLED ডিসপ্লে আছে,যেটির রিফ্রেশ রেট 120Hz এবং পিক্সেল ডেন্সিটি 450ppi। এটি Snapdragon 8 Gen 3 SoC এবং Android 15-ভিত্তিক OxygenOS 15.0-এর মাধ্যমে চলবে।

সম্ভবত হ্যান্ডসেটটিতে 12জিবি RAM এবং 256জিবি স্টোরেজ অন্তর্ভুক্ত করা হবে।ফোনটি অ্যাস্ট্রাল ট্রেইল এবং নেবুলা নোয়ার রঙ পেতে পারে।মনে করা হচ্ছে,কোম্পানি ফোনটির আরো RAM,স্টোরেজ এবং রঙের বিকল্পগুলি লঞ্চের সময় অথবা পরবর্তী সময়ে লঞ্চ করতে পারে।

আসন্ন হ্যান্ডসেটটিতে সম্ভবত,ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে,যার মধ্যে f/1.8 অ্যাপারচার সহ একটি 50মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা,f/2.2 অ্যাপারচার সহ একটি 8মেগাপিক্সেলের সেন্সর এবং f/2.0 অ্যাপারচার সহ একটি 50মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে।হ্যান্ডসেটটির সামনের অংশে f/2.4 অ্যাপারচার সহ একটি 16মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে।

এটিতে সম্ভবত,একটি 6000mAh ব্যাটারী থাকবে যেটি 80W-এর দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করতে পারে।সম্প্রতি লঞ্চ হওয়া,OnePlus 13-এ এই একই ক্যাপাসিটি যুক্ত ব্যাটারী আছে।সংযোগের জন্য এটিতে ব্লুটুথ 5.4,NFC,USB Type-C এবং Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax/be,সংযুক্ত থাকতে পারে। OnePlus 13R হ্যান্ডসেটটিতে ডিসপ্লের মধ্যে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং “ইনফ্রারেড ব্লাস্টার” থাকতে পারে।

Advertisement

বলা হয়েছে যে,OnePlus 12R-এর তুলনায় OnePlus 13R হ্যান্ডসেটটি সামান্য ছোট এবং পাতলা হতে পারে এবং এটির আকারের পরিমাপ 161.72 x 75.77 x 8.02 হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.