লঞ্চের আগেই দেখে নিন Oppo A12 -এর সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 এপ্রিল 2020 13:45 IST
হাইলাইট
  • Oppo A12-এ থাকবে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে
  • এই ফোনে MediaTek Helio P35 চিপসেট থাকবে
  • ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

Oppo A12 -এ ডুয়াল রিয়ার ক্যামেরা থাকছে

Photo Credit: Pricebaba

গত বছর অক্টোবরে লঞ্চ হয়েছিল Oppo A11। শীঘ্রই বাজারে আসতে পারে সেই ফোনের উত্তরসূরি Oppo A12। একই সঙ্গে Oppo A12e নিয়ে আসতে পারে চিনের কোম্পানিটি। 3GB RAM + 32GB স্টোরেজ ও 4GB RAM + 64GB স্টোরেজে লঞ্চ হতে পারে Oppo A12। সম্প্রতি এই ফোনের ছবি ও বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Oppo A12 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Pricebaba ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Oppo A12-এ MediaTek Helio P35 চিপসেট থাকবে। এই ফোনে থাকবে 4,230 mAh ব্যাটারি। এই ফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকবে। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Oppo A12-এ থাকবে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনের আয়তন 155.9x75.5x8.3 মিমি ও ওজন 165 গ্রাম।

এই ফোনে সেলফি তোলার জন্য থাকবে 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

এসে গেল Moto G8 Power Lite; দাম ও ফিচারগুলি দেখে নিন

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

প্রায় 15,000 টাকা দামে গত বছর অক্টোবরে চিনে লঞ্চ হয়েছিল Oppo A11। সেই দামের আশেপাশেই এবার বাজারে আসতে পারে Oppo A12।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.