দুর্দান্ত ডিসপ্লে, ছ’টা ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A92s

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 এপ্রিল 2020 18:23 IST
হাইলাইট
  • Oppo A92s-এ 48MP প্রাইমারি ক্যামেরা থাকছে
  • চলতি মাসেই বিক্রি শুরু হবে
  • থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা

Oppo A92s -এ 8GB RAM ও 128GB স্টোরেজ থাকছে

চিনে এক সপ্তাহে দুটি ফোন লঞ্চ করল Oppo। চলতি সপ্তাহেই বাজারে এসেছিল Oppo Ace 2। এবার লঞ্চ হল Oppo A92s। নতুন ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। দুর্দান্ত এই ডিসপ্লেতে থাকছে 120Hz রিফ্রেশ রেট। 5G কানেক্টিভিটি সহ এই ফোন বিক্রি শুরু হবে 29 এপ্রিল। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। Oppo A92s-এর পিছনে থাকছে চারটি ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা।

Oppo A92s-এর দাম

Oppo A92s-এর দাম শুরু হচ্ছে 2,199 ইউয়ান (প্রায় 23,700 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 2,499 ইউয়ান (প্রায় 27,000 টাকা) খরচ হবে। কালো ও সাদা রঙে পাওয়া যাবে Oppo A92s।

12GB RAM, সুপার-ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo Ace 2

Oppo A92s-এর স্পেসিফিকেশন

কোম্পানির ওয়েবসাইটে Oppo A92s-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেনি কোম্পানি। এই ফোনে রয়েছে 120Hz ডিসপ্লে। 6GB/8GB RAM ও 128GB স্টোরেজ সহ লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক। এই ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Oppo A92s-এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। ফোনের সামনে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.