12GB RAM, সুপার-ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo Ace 2

সব জল্পনার অবসান ঘটিয়ে বাজারে এল Oppo Ace 2। এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, চারটি ক্যামেরা, হোল-পাঞ্চ ডিসপ্লে ও 65W ফাস্ট চার্জিং।

12GB RAM, সুপার-ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo Ace 2

20 এপ্রিল চিনে বিক্রি শুরু হবে Oppo Ace 2

হাইলাইট
  • Oppo Ace 2 তে Snapdragon 865 চিপসেট রয়েছে
  • থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
  • 12GB RAM ও 256GB স্টোরেজ থাকছে
বিজ্ঞাপন

সব জল্পনার অবসান ঘটিয়ে বাজারে এল Oppo Ace 2। এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, চারটি ক্যামেরা, হোল-পাঞ্চ ডিসপ্লে ও 65W ফাস্ট চার্জিং। সোমবার চিনে এই ফোন লঞ্চ করেছে Oppo। 65W ফাস্ট চার্জিংয়ের সঙ্গেই এই ফোনে রয়েছে 40W ওয়্যারলেস চার্জিং। এই ফোনে রয়েছে 5G কানেক্টিভিটি। থাকছে একটি 6.5 ইঞ্চি FHD+ 90Hz ডিসপ্লে। গত বছর চিনে লঞ্চ হয়েছিল Oppo Reno Ace। নতুন ফোন থেকে ‘Reno' ব্র্যান্ডিং বাদ দিয়েছে কোম্পানিটি।

Oppo Ace 2-এর দাম

Oppo Ace 2-এর দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (প্রায় 43,200 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। তিনটি রঙে পাওয়া যাবে Oppo Ace 2।

এসে গেল LG Style 3, ফিচারগুলি দেখে নিন

Oppo Ace 2 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Oppo Ace 2-তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM ও 256GB স্টোরেজ।

এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

Oppo Ace 2-তে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 65W ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে  5G, Wi-Fi 802.11 ax, 5G SA/NSA, Bluetooth v5.1, ও USB Type-C। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Oppo Ace 2-এর ওজন 185 গ্রাম।

  • KEY SPECS
  • NEWS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »