Oppo F9 এর দাম কমলো, নতুন ভেরিয়েন্টে বাজারে এল Oppo A83 (2018)

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 অক্টোবর 2018 12:49 IST
হাইলাইট
  • 1000 টাকা দাম কমলো Oppo F9 ফোনের
  • 2GBRAM আর 16GB স্টোরজ সহ পাওয়া যাবে Oppo A83 (2018)
  • নতুন এই ভেরিয়েন্টের দাম 8,990 টাকা

ভারতে Oppo F9 ফোনের দাম কমলো

 

উৎসবের মরশুমের ঠিক আগেই দাম কমলো Oppo ফোনের। 1000 টাকা দাম কমলো Oppo F9 ফোনের। এবার 18,990 টাকায় কেনা যাবে নতুন Oppo F9। এছাড়াও নতুন একটি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে Oppo A83 (2018)। এবার 2GBRAM আর 16GB স্টোরজ সহ পাওয়া যাবে এই ফোন। বুধবার থেকে কেনা যাবে নতুন স্টোরেজ ভেরিয়েন্টের Oppo A83 (2018)।

Advertisement

এই বছর অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল  Oppo F9 আর Oppo F9 Pro। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 19,990 টাকা। তবে পাকাপাকিভাবে এই ফোনের দাম কমেছে। Oppo –র তরফ থেকে Gadgets360 কে এই কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই ভারতে অনলাইনে ও অফলাইনে পাওয়া যায় Oppo F9।

আরও পড়ুন: Oppo F9 Pro বনাম Vivo V11: দাম ও স্পেসিফিকেশান

ডুয়াল সিম Oppo F9 এ Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে একটি জলের ফোঁটার মতো ছোট নচ দেখা যাবে। Oppo F9 আর Oppo F9 Pro এর ভিতরে থাকবে একটি MediaTek Helio P60 চিপসেট। এর সাথেই থাকবে 4GB RAM আর 64GB স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য Oppo F9 এ থাকবে একটি 16MP ও 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য থাকবে একটি 25MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Oppo F9 এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। F9 এ একটি 3500 mAh ব্যাটারি ব্যবহার করেছে Oppo। VOOC ফ্ল্যাশ চার্জের মাধ্যমে জলদি এই ফোন চার্জ করে নেওয়া যাবে।

 

Advertisement

অন্যদিকে এই বছর এপ্রিল মাসে ভারতে 4GB RAM আর 64GB স্টোরেজ সহ লঞ্চ হয়েছিল Oppo A83 (2018)। এবার 2GB RAM আর 16GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোন। নতুন এই ভেরিয়েন্টের দাম 8,990 টাকা। অন্যদিকে 4GB RAM ভেরিয়েন্টের দাম 15,990 টাকা।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great battery life
  • Vivid display
  • Bad
  • No fast charging
  • Below-average low-light performance
  • Heats up under load
 
KEY SPECS
Display 6.30-inch
Processor MediaTek Helio P60
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android Oreo
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.