Oppo Find N7 সংস্থার প্রথম ওয়াইড-ফোল্ডিং ফোন হবে, যা প্রথাগত ফোল্ডেবল ডিভাইসের তুলনায় বেশি চওড়া ও চ্যাপ্টা ডিসপ্লে পাবে।
Photo Credit: Oppo
Oppo Find N6 will succeed the Find N7
গত মার্চে চীনে লঞ্চ হওয়া Oppo Find N6 ফোল্ডেবল ফোনকে ঘিরে কম শোরগোল হয়নি। ফোনটি ভারতে আসেনি ঠিকই, কিন্তু একাধিক কারণে নজর কেড়ে নিয়েছিল। এবার আগমন ঘটছে উত্তরসূরী Oppo Find N7 মডেলের। এটি সংস্থার প্রথম ওয়াইড-ফোল্ডিং ফোন হতে চলেছে। প্রথাগত ফোল্ডেবল ডিভাইস বন্ধ অবস্থায় বেশ সরু ও লম্বা দেখতে লাগে। কিন্তু ওয়াইড-ফোল্ডিং ফোনে ডিসপ্লে সাধারণ ফোল্ডেবল স্মার্টফোনের থেকে বেশি চওড়া এবং চ্যাপ্টা হয়। Huawei সর্বপ্রথম এমন ধরনের ফোন বাজারে এনেছিল। Oppo Find N7 লঞ্চ হওয়ার আগেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে চলে এসেছে।
বিখ্যাত চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, Oppo Find N7 ক্রিজলেস বা ক্রিজমুক্ত ডিসপ্লের সঙ্গে আসবে। অর্থাৎ, ফোনটি এমনভাবে বানানো হবে যাতে ডিসপ্লের ক্রিজ বা মাঝখানে ভাঁজের দাগ প্রায় অদৃশ্য মনে হয়। পূর্বসূরী মডেলেও একই প্রযুক্তি ব্যবহার হয়েছিল।
নতুন ডিজাইন আসার কারণে Find N7 হরাইজন্টাল রিয়ার ক্যামেরা মডিউল ব্যবহার করবে, যেখানে N6-এ গোল ক্যামেরা আইল্যান্ড ছিল। নতুন মডেলটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর ব্যবহার করবে, যা 2 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি হবে। এটি পাওয়ার এফিশিয়েন্সি বা শক্তি দক্ষতায় ব্যাপক আপগ্রেড পেতে পারে।
এছাড়াও, আসন্ন ওয়াইড-ফোল্ডিং ফোনটির ভিতরে 7.6 ইঞ্চির ফোল্ডিং ডিসপ্লে থাকতে পারে। বাইরে দেখা যাবে 5.5 ইঞ্চি কভার ডিসপ্লে। এই প্যানেল দক্ষিণ কোরিয়ার Samsung বা নিজেদের দেশের সংস্থা BOE-এর থেকে নিতে পারে Oppo।
প্রসঙ্গত, Oppo Find N6 বিশ্বের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত ফোল্ডেবল ফ্ল্যাগশিপ ফোন ছিল। ফোনের ব্যাক প্যানেলে Hasselblad-টিউনড ক্যামেরা সেটআপ আছে। এটি 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স নিয়ে গঠিত।
ফোল্ডেবল ফোনটির কভার স্ক্রিনে 20 মেগাপিক্সেল ক্যামেরা এবং ভিতরের আরেকটি 20 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। এতে 6,000mAh সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার হয়েছে, যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। মার্চে লঞ্চের সময় Oppo Find N5-এর দাম 9,999 ইউয়ান (12 জিবি + 256 জিবি) থেকে শুরু হয়েছিল, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1,34,200 টাকার সমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon