12GB RAM, 5G সাপোর্ট সহ লঞ্চ হল Oppo Find X2 Lite

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 এপ্রিল 2020 13:43 IST
হাইলাইট
  • এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ 60Hz ডিসপ্লে
  • ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা
  • 32MP সেলফি ক্যামেরা থাকবে

দুটি রঙে পাওয়া যাবে Oppo Find X2 Lite

সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে লঞ্চ হয়েছিল Oppo Find X2 Pro ও Find X2। এবার পর্তুগালে লঞ্চ হল Oppo Find X2 Lite। এই সিরিজের অন্য দুই ফোনের মতোই লাইট ভার্সানেও থাকছে 5G কানেক্টিভিটি। একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। যদিও ভারতে এই ফোন লঞ্চের বিষয়ে কিছু জানায়নি চিনের কোম্পানিটি।

পর্তুগালে কোম্পানির ওয়েবসাইটে Oppo Find X2 Lite দেখা গেলেও এই ফোনের দাম প্রকাশ করেনি কোম্পানি। যদিও Oppo Find X2 ও Find X2 Pro-র থেকে কম দামে বিক্রি হতে পারে Oppo Find X2 Lite। Oppo Find X2 Pro -র দাম শুরু হচ্ছে 1,199 ইউরো (প্রায় 1,67,300 টাকা) থেকে। 12GB RAM + 512GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। অন্যদিকে Find X2 -র দাম 999 ইউরো (প্রায় 84,400 টাকা)।

Advertisement

দুর্দান্ত ডিসপ্লে, ছ'টা ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A92s

Oppo Find X2 Lite স্পেসিফিকেশন

Oppo Find X2 Lite-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 7 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ 60Hz ডিসপ্লে। ডিসপ্লের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765G চিপসেট, 8GB LPDDR4X RAM।

এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফই তোলার জন্য এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

Oppo Find X2 Lite-এ 4,025 mAh ব্যাটারি রয়েছে। সঙ্গে থাকছে 30W ফাস্ট চার্জিং। মাত্র 20 মিনিটে এই ফোনের ব্যাটারি 3 শতাংশ থেকে 50 শতাংশ চার্জ হবে।

 
KEY SPECS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 765
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4025mAh
OS Android 10
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.