200MP ক্যামেরা ও 7,500mAh ব্যাটারির সঙ্গে 16 অক্টোবর লঞ্চ হবে Oppo Find X9 সিরিজ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 সেপ্টেম্বর 2025 07:05 IST
হাইলাইট
  • Oppo Find X9 সিরিজ অক্টোবরে চীনে লঞ্চ হবে
  • Oppo Find X9 সিরিজে Hasselblad-টিউনড রিয়ার ক্যামেরা মিলবে
  • নতুন ফ্ল্যাগশিপ ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর থাকবে

Oppo Find X8 সিরিজের মতো Find X9 ফোনটিতে Hasselblad-টিউনড রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে।

Photo Credit: Oppo

Oppo Find X9 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে আত্মপ্রকাশ করতে চলেছে। সংস্থাটি সোমবার একটি চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Find X সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এই লাইনআপে Oppo Find X9 ও Find X9 Pro ছাড়াও, আরও মডেল লঞ্চ হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। স্ট্যান্ডার্ড ও প্রো মডেলে MediaTek Dimensity 9500 চিপসেট ব্যবহার হতে পারে। এগুলি Android 16-নির্ভর ColorOS 16 পরিচালিত প্রথম স্মার্টফোন হতে চলেছে। Oppo Find X9 Pro মডেলটির অন্যতম আকর্ষণ হবে 200 মেগাপিক্সেল ক্যামেরা।

Oppo Find X9 সিরিজ লঞ্চের তারিখ

Oppo Find X9 সিরিজ অক্টোবর 16 চীনে লঞ্চ হবে। এই লাইনআপে কতগুলো মডেল আসবে, তা এখনও বলেনি সংস্থা। তবে ওপ্পোর চিফ প্রোডাক্ট অফিসার পিট লাউ Find X9 সিরিজের গ্লোবাল লঞ্চের ইঙ্গিত করেছেন। যদিও আন্তর্জাতিক বাজারে প্রকাশের সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, পূর্বসূরী Find X8 সিরিজ গত বছর নভেম্বরের শেষে ভারতে এসেছিল।

Oppo Find X9 সিরিজ স্পেসিফিকেশন

Oppo Find X9 সিরিজ কোম্পানির নিজস্ব ট্রিনিটি ইঞ্জিনের সঙ্গে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। ইঞ্জিন শব্দটি শুনে ঘাবড়ে যাবেন না। এটি আসলে সফটওয়্যার সিস্টেম সম্পর্কিত এক ধরনের প্রযুক্তি যা স্মার্টফোনের পারফরম্যান্স ও মাল্টিটাস্কিং উন্নত করতে সাহায্য করে। স্ট্যান্ডার্ড Oppo Find X9 মডেলে 7,000mAh ব্যাটারি থাকতে পারে। অন্য দিকে, Oppo Find X9 Pro আরও শক্তিশালী 7,500mAh ব্যাটারিতে চলবে।

আগের মডেলগুলির মতো Oppo Find X9 সিরিজে Hasselblad-টিউনড রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে। Oppo Find X9 Pro ফোনটিতে ইতিমধ্যেই 70 মিমি ফোকাল লেন্থ এবং f/2.1 অ্যাপারচার সহ একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকার কথা বলা হয়েছে। সংস্থা আসন্ন ডিভাইসটির সঙ্গে হ্যাসেলব্লাড প্রফেশনাল ফটোগ্রাফি কিট অফার করবে।

প্রসঙ্গত, Vivo X300 ও Vivo X300 Pro অক্টোবর 13 চীনে লঞ্চ হবে। উভয় ফোনেই 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে যা 23 মিমি ফোকাল লেন্থ অফার করবে। Vivo X300 Pro ভেরিয়েন্টে 85 মিমি 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। ওপ্পোর দেখাদেখি ভিভোর আসন্ন ফোনেও MediaTek Dimensity 9500 প্রসেসর থাকতে পারে।

Vivo X300 লাইনআপ বাজারের প্রথম ডুয়াল চ্যানেল UFS 4.1 ফোর-লেন স্টোরেজযুক্ত ফোন হতে চলেছে। ভিভো দাবি করেছে, এটি রিডিং এবং রাইটিং স্পিড 70 শতাংশেরও বেশি বাড়িয়ে দেবে। ফোনগুলো 92 ডিগ্রি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং অটোফোকাস সাপোর্ট সহ Zeiss-এর 50 মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Nord 6 বিশাল 9,000mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা প্রসেসর ও ফিচার্স
  2. BSNL মাত্র 1 টাকার রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনল, এক মাস আনলিমিটেড কলিং ও দৈনিক 2GB ডেটা সম্পূর্ণ ফ্রি-তে
  3. Vivo X300 FE আগামী মাসে ভারতে লঞ্চ হবে, ক্যামেরা, ফিচার্স, ডিজাইন মুগ্ধ করবে
  4. 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি সহ Realme Narzo 100 Lite 5G সস্তায় 14 এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে
  5. 2,000 টাকা ছাড়ে Redmi Note 15 SE 5G ফোনের সেল শুরু, মিলছে নো-কস্ট EMI অফার
  6. Paytm-এর বড় চমক, UPI পেমেন্টে আর লাগবে না পিন, কার্ড ছাড়াই টাকা দেবে ATM
  7. Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  8. 7,999 টাকায় 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে একমাত্র এই ফোনে, কোথায় পাবেন দেখুন
  9. Redmi A7 Pro 5G ভারতে এপ্রিল 13 লঞ্চ হচ্ছে, পাওয়ার ও স্টাইলে বাজার কাঁপানোর দাবি!
  10. 6,000 টাকার বিশাল ডিসকাউন্টের সাথে শুরু হল iQOO 15 Apex Edition ফোনের সেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.