ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ ভারতে এল Oppo K1

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 ফেব্রুয়ারি 2019 08:54 IST
হাইলাইট
  • Flipkart থেকে পাওয়া যাবে Oppo K1
  • Oppo K1 কিনতে 16,990 টাকা খরচ হবে
  • 12 ফেব্রুয়ারী দুপুর 12 টায় শুরু হবে বিক্রি

Oppo K1 এর প্রধান আকর্ষণ ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Snapdragon 660 চিপসেট আর 6GB RAM

ভারতে লঞ্চ হল Oppo K1। বুধবার ভারতে এই ফোন লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Oppo K1। Oppo K1 এর প্রধান আকর্ষণ ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Snapdragon 660 চিপসেট আর 6GB RAM। সাথে থাকছে 25 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।  এই প্রথম 20,000 টাকার কম দামের কোন স্মার্টফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গেল।

 

আরও পড়ুন: সস্তা হল এই তিনটি Redmi স্মার্টফোন

 

Oppo K1এর দাম

ভারতে 4GB RAM / 64GB স্টোরেজে Oppo K1 কিনতে 16,990 টাকা খরচ হবে। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। 12 ফেব্রুয়ারী দুপুর 12 টায় শুরু হবে বিক্রি। লঞ্চ অফারে Citibank ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। সাথে থাকছে নো কস্ট ইএমআই। অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল Oppo K1।

 

আরও পড়ুন: নতুন ভেরিয়েন্টে আরও বেশি স্টোরেজ সহ বিক্রি শুরু হল Nokia 8.1

 

Oppo K1 ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ

 

আরও পড়ুন: একাধিক জনপ্রিয় স্মার্টফোনে 8,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Asus

Advertisement

 

Oppo K1 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Oppo K1 ফোনে Android 8.1 Oreo  অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo K1 এ থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+  ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 660 চিপসেট 4GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Oppo K1 ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সাথেক থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকছে একটি  25 মেগাপিক্সেলের ক্যামেরা।

Advertisement

 

আরও পড়ুন: ভারতে Redmi Note 7 আর Redmi Go লঞ্চের আগেই দেখে নিন দুটি ফোনের স্পেসিফিকেশান

 

 কানেক্টিভিটির জন্য এই ফোনে  4G VoLTE, Wi-Fi i 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.0, GPS/ A-GPS আর GLONASS ব্যবহার করেছে Oppo। থাকছে একটি 3,600mAh ব্যাটারি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Crisp and vivid AMOLED display
  • Good battery life
  • Decent selfie camera
  • Smooth gaming performance
  • Segment first in-display fingerprint sensor
  • Bad
  • Average low-light camera performance
  • Annoying spam from some apps
  • No fast charging
 
KEY SPECS
Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 25-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3600mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 17T Pro স্মার্টফোনের ফিচার্স লিক হল, 8500mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং থাকতে পারে
  2. Brave Ark: বড় টাচস্ক্রিন ও 14550mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল Android PC, দাম জেনে নিন
  3. YouTube: ইংরেজি বুঝতে সমস্যা? এবার ইউটিউবে বাংলা ও হিন্দি সহ 27টি ভাষায় অনুবাদ করা যাবে সমস্ত ভিডিও
  4. iPhone 17e: অ্যাপলের সবচেয়ে সস্তা আইফোনের লঞ্চের তারিখ ফাঁস, বাজারে আসছে ফেব্রুয়ারিতে
  5. Samsung Galaxy A07 5G ভারতে কম দামে 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, 6 বছর Android আপডেট পাবে
  6. 10,001mAh ব্যাটারির সাথে Realme P4 Power 5G ফোনের সেল শুরু হল, অফারে 2,000 টাকা ছাড়
  7. Vivo V70 ও V70 Elite ভারতে ফেব্রুয়ারি 19 লঞ্চ হচ্ছে, 50MP সেলফি ক্যামেরা সহ 6500mAh ব্যাটারি থাকবে
  8. Google Pixel 10a ফেব্রুয়ারিতে বাজারে আসছে, অবশেষে লঞ্চের তারিখ ঘোষণা
  9. চাইনিজ ব্র্যান্ডদের টেক্কা দিতে Sony লঞ্চ করবে দুই নতুন Xperia স্মার্টফোন, দেখা গেল IMEI ডেটাবেসে
  10. iQOO 15 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 24GB র‍্যাম, 100W ফাস্ট চার্জিং, 144Hz ডিসপ্লে-সহ দুর্ধর্ষ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.