ভারতের এই শহরে নতুন গবেষণা কেন্দ্র শুরু করবে Oppo

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 অক্টোবর 2018 16:14 IST
হাইলাইট
  • গবেষণা কেন্দ্রের প্রধান হিসাবে তাসলিম আরিফকে নিয়োগ করেছে Oppo
  • আগে আরিফ Samsng –এর গ গবেষণা দলের নেতৃত্বে ছিলেন
  • পনেরো বছরের সফটওয়্যার ডেভেলপমেন্টের অভিজ্ঞতা রয়েছে তাঁর

ভারতে তৈরী হবে নতুন গবেষণা কেন্দ্র। সোমবার চিনের স্মার্টফোন কোম্পানি Oppo। কোম্পানি জানিয়েছে হায়দ্রাবাদে তৈরী হবে ভারতে Oppo –র প্রথম গবেষণা কেন্দ্র। ইতিমধ্যেই ভারতের গবেষণা কেন্দ্রের প্রধান হিসাবে তাসলিম আরিফকে নিয়োগ করেছে চিনের কোম্পানিটি।

সোমবার এক বিবৃতিতে Oppo জানিয়েছে, “গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দিতে বদ্ধপরিকর Oppo। প্রযুক্তিতে আরও উন্নতির জন্য ভারতের হায়দ্রাবাদ শহরে দেশের প্রথম গবেষণা কেন্দ্র শুরু করল Oppo। যা ভারতের গ্রাহকদের প্রতি আমাদের নিষ্ঠা ও ভালোবাসাকে প্রমাণ করে।”

ভারতের গ্রাহকদের জন্য স্থানীয়ভাবে সফওয়্যার ডেভেলপমেন্টের জন্য আরিফের নেতৃত্বে হায়দ্রাবাদের গবেষণা কেন্দ্রে কাজ হবে। Oppo তে কাজ করার আগে আরিফ Samsng –এর গ গবেষণা দলের নেতৃত্বে ছিলেন। প্রায় পনেরো বছরের সফটওয়্যার ডেভেলপমেন্টের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

“তাসলিমকে কোম্পানিতে পেয়ে আমরা খুবই উত্তেজিত। তাঁর নেতৃত্বের ক্ষমতা ও পনেরো বছরের অভিজ্ঞতা ভারতে কোম্পানিকে সঠিক দিকে নিয়ে যাবে বলে আশা করছি।” বলে জানিয়েছে Oppo।

হায়দ্রাবাদ ছাড়াও, চিন, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে Oppo-র আরও ছয়টি গবেষণা কেন্দ্র রয়েছে।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Hyderabad, India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  2. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  3. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  4. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
  5. iQOO Pad 5c ট্যাব বিশাল 10,000mAh ব্যাটারি, 12.1 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 8s Gen 3-এর সঙ্গে লঞ্চ হল
  6. Google আনল দুই নতুন AI মডেল, মাত্র 4 সেকেন্ডে বানাবে AI ছবি, এক ক্লিকেই তৈরি হবে ভিডিও
  7. ফোনের ভিতরে ফ্যান! Redmi K90 Ultra ঝড় তুলে 8,550mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  8. Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
  9. Nothing-এর প্রথম স্মার্টফোন হিসেবে এই ফিচার পাচ্ছে Phone 4b, কমবে চার্জ শেষ হওয়ার চিন্তা
  10. Samsung-এর 200MP কোয়াড ক্যামেরা ফোনে 44,000 টাকা ছাড়, বছরের সর্বনিম্ন দামে কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.