প্রথম 10GB RAM স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এই কোম্পানি

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এক ইভেন্টের ছবি প্রকাশিত হয়েছে। এই ইভেন্টের স্পনসর ছিল Oppo। সেখানেই Oppo R17 এর টিজার ভিডিও চালাতে দেখা গিয়েছে।

প্রথম 10GB RAM স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এই কোম্পানি

Photo Credit: PlayfulDroid

Oppo R17 প্রথম ফোন হতে চলেছে যে ফোনে 10GB RAM থাকবে

হাইলাইট
  • মনে করা হচ্ছে Oppo R17 লঞ্চ আসন্ন
  • এই স্মার্টফোনে থাকবে বিশাল 10GB RAM
  • শোনা গিয়েছিল Vivo Xplay7 ফোনেও 10GB RAM থাকতে চলেছে
বিজ্ঞাপন

গত বছর চিনে R15 আর R15 Dream ফোন দুটি লঞ্চ করেছিল Oppo। ইতিমধ্যেই এই ফোনের উত্তরসূরি লঞ্চ করার কথা জানিয়েছে কোম্পানি। শোনা যাচ্ছে নতুন এই স্মার্টফোনের নাম হবে Oppo R17। একাধিক ইভেন্টে ইতিমধ্যেই এই ফোনের টিজার দেখিয়েছে Oppo। তাই মনে করা হচ্ছে Oppo R17 লঞ্চ আসন্ন। এই স্মার্টফোনে থাকবে বিশাল 10GB RAM। যদিও এই ফোন কবে বাজারে আসবে সেই প্রসঙ্গে কোন তথ্য জানা যায়নি।

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এক ইভেন্টের ছবি প্রকাশিত হয়েছে। এই ইভেন্টের স্পনসর ছিল Oppo। আর সেখানেই Oppo R17 এর টিজার ভিডিও চালাতে দেখা গিয়েছে। যদিও এই টিজার থেকে ফোন সম্পর্কে বিশেষ কোন তথ্য জানা যায়নি। যদিও এই ইভেন্টে থাকা এক ব্যক্তি জানিয়েছেন এই ফোনে 10 GB RAM থাকবে।

এই খবর যদি সত্যি হয় তবে Oppo R17 প্রথম ফোন হতে চলেছে যে ফোনে 10GB RAM থাকবে। এই বিশাল পরিমান RAM নিশ্চিতভাবে স্মার্টফোন আরও স্মুথলি চলতে সাহায্য করবে। তবে অনেকেই স্মার্টফোনে এই বিশাল RAM এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তবে দুই সংখ্যার RAM এ Oppo R17 একা নয়, সম্প্রতি শোনা গিয়েছিল Vivo Xplay7 ফোনেও 10GB RAM থাকতে চলেছে। এর সাথে এই ফোনে থাকবে 4K OLED ডিসপ্লে, 92.9 স্ক্রিন টু বডি রেশিও। 256GB আর 512GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। এর সাথেই থাকবে 10GB RAM। তবে Vivo Xplay7 এর দাম সম্পর্কে কোন তথ্য জানায়নি Vivo। তবে শোনা যাচ্ছে 32,000 টাকা থেকে Vivo Xplay7 এর দাম শুরু হতে চলেছে।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
  2. Samsung-এর ফেস্টিভ অফারে 12.4 ইঞ্চি ডিসপ্লে ও 10,090mAh ব্যাটারির ট্যাবে বড় ডিসকাউন্ট
  3. Redmi Note 17 Pro সিরিজ ভারতে 15 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, থাকবে 10,000mAh ব্যাটারি
  4. 8 সেপ্টেম্বরের নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন লাক্সারি Lincoln গাড়ি
  5. Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে, থাকবে অসাধারণ ক্যামেরা ও সিনেমাটিক ভিডিও রেকর্ডিং ফিচার
  6. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  7. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  8. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  9. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  10. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »