Oppo Reno 15 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে আসছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 নভেম্বর 2025 10:12 IST
হাইলাইট
  • Oppo Reno 15 সিরিজ চীনে নভেম্বর 17 লঞ্চ হচ্ছে
  • Reno 15 Pro মডেলে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে
  • Oppo Reno 15 সিরিজে Dimensity 8450 প্রসেসর মিলতে পারে

Oppo Reno 15 Pro Colour Options

Photo Credit: Oppo

Oppo Reno 15 Series নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটল। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, Reno 15 ও Reno 15 Pro নভেম্বর 17 আনুষ্ঠানিক ভাবে চীনে লঞ্চ হবে। গত সপ্তাহে ফাঁস হওয়া একটি পোস্টারে একই তারিখ উল্লেখ করা ছিল। এই সিরিজে Reno 15 Mini মডেলের একটি কম্প্যাক্ট মডেল আসতে পারে। যদিও ব্র্যান্ডটি এখনও কিছু বলেনি। Oppo Reno 15 সিরিজ MediaTek Dimensity 8450 চিপসেটে রান করবে বলে জানা গেছে। Reno 15 Pro এর প্রাইমারি ক্যামেরা 200 মেগাপিক্সেলের হতে পারে। বেস ও প্রো উভয় মডেলের ডিজাইন ও মেমোরি অপশনও প্রকাশ হয়েছে।

Oppo Reno 15 Series নভেম্বর 17 লঞ্চ হচ্ছে

চীনে ওপ্পোর ওয়েবসাইটে দুই ফোনের অগ্রিম বুকিং শুরু হয়েছে। ফোনগুলি ভারতে ডিসেম্বরে লঞ্চ হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। Oppo Reno 15 স্টারলাইট ব্লু, অরোরা ব্লু, ও ক্যানেল ব্রাউন কালার অপশনে উপলব্ধ হবে। ফোনটি 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ ভেরিয়েন্টে বিক্রি হবে।

Advertisement

অন্য দিকে, Oppo Reno 15 Pro স্টারলাইট বো, হানি গোল্ড, ও ক্যানেল ব্রাউন রঙের বিকল্পে পাওয়া যাবে। হ্যান্ডসেটটি 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে।

Oppo Reno 15 Series স্পেসিফিকেশন

কোম্পানি এখন ফোন দু'টির কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে রিপোর্ট থেকে জানা গেছে, ওপ্পো রেনো 15 ও রেনো 15 প্রো যথাক্রমে 6.59 ইঞ্চি ও 6.78 ইঞ্চি OLED স্ক্রিনের সঙ্গে আসবে, যা 1.5K রেজোলিউশন সমর্থন করবে। উভয় ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 8450 প্রসেসর ব্যবহার হতে পারে। এই লাইনআপের সমস্ত ফোন Android 16-নির্ভর ColorOS 16 কাস্টম সফটওয়্যারে চলবে।

স্ট্যান্ডার্ড Reno 15 মডেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে পারে। অন্য দিকে, Reno 15 Pro এর পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স মিলতে পারে।

Advertisement

প্রো ভার্সনে 6,300mAh ব্যাটারি থাকতে পারে যা 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, দুই ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  2. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  3. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  4. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  5. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  6. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  7. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  8. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  9. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  10. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.