Oppo Reno 15c চমৎকার ফিচার্স নিয়ে হাজির, 50MP সেলফি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 15 ডিসেম্বর 2025 18:01 IST
হাইলাইট
  • Oppo Reno 15c একটি 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরার সঙ্গে এসেছে
  • স্মার্টফোনটি জল ও ধুলো থেকে IP66 + IP68 + IP69 স্তরের সুরক্ষা প্রদান করে
  • Oppo Reno 15c-এর সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে

Oppo Reno 15c features a 50-megapixel selfie camera

Photo Credit: Oppo

Oppo Reno 15c সোমবার আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। এটি Reno 15 সিরিজের তৃতীয় মডেল। Reno 15 এবং Reno 15 Pro নভেম্বরে বাজারে এসেছে। নতুন ফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসরে রান করে ও সিরিজের অন্য দুই মডেলের তুলনায় দাম কম। Oppo Reno 15C এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে সর্বোচ্চ মানের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, NFC, ইনফ্রারেড ব্লাস্টার, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, Wi-Fi 6, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং প্রযুক্তি, ইত্যাদি। চলুন হ্যান্ডসেটটির দাম এবং খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।

Oppo Reno 15c স্পেসিফিকেশন ও ফিচার্স

ওপ্পো রেনো 15সি স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল Sony LYT-600 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, 8 মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল Samsung JN5 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সঙ্গে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

Oppo Reno 15c একটি 6.59 ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন (2,760 x 1,256 পিক্সেল), ও 1,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

এই ফোনে স্ন্যাপড্রাগন 7 জেন 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম ও সর্বোচ্চ 1 টিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটি 6,500mAh ব্যাটারি পেয়েছে যা 80W ওয়্যার্ড বা তারযুক্ত ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। ডিভাইসটি Android 16 নির্ভর ColorOS 16 কাস্টম সফটওয়্যারে রান করে।

Oppo Reno 15c-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে কাঁচের ব্যাক প্যানেল, IP66 + IP68 + IP69 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ডুয়াল সিম 5G, USB-C, স্টেরিও স্পিকার। হ্যান্ডসেটটির পরিমাপ 158 x 74.83 x 7.77 মিলিমিটার এবং ওজন 197 গ্রাম।

Oppo Reno 15c দাম

চীনে Oppo Reno 15c র বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,899 ইউয়ান যা ভারতীয় মুদ্রায় প্রায় 37,000 টাকার সমান। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম 3,199 ইউয়ান (প্রায় 41,000 টাকা)। এটি স্টারলাইট বো, অরোরা ব্লু, ও কোলাজ ব্লু রঙের বিকল্পে উপলব্ধ। ফোনটি ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.