গোটা দুনিয়ায় এই প্রথম, ডিসপ্লের নীচে সেলফি ক্যামেরা প্রযুক্তি নিয়ে Oppo

ডিসপ্লের নীচে সেলফি ক্যামেরা নিয়ে এল Oppo। বুধবার সাংহাই তে নতুন এই প্রযুক্তি সামনে এনেছে চিনের কোম্পানিটি। Oppo জানিয়েছে এই ডিজাইনে একটি পরিষ্কার কাঁচ ব্যবহার হবে। তার নীচে থাকবে ক্যামেরা।।

গোটা দুনিয়ায় এই প্রথম, ডিসপ্লের নীচে সেলফি ক্যামেরা প্রযুক্তি নিয়ে Oppo

ডিসপ্লের নীচে সেলফি ক্যামেরা প্রযুক্তি সামনে নিয়ে এল Oppo

হাইলাইট
  • ডিসপ্লের নীচে সেলফি ক্যামেরা নিয়ে Oppo
  • থাকছে একটি স্বচ্ছ কাঁচ
  • বিশেষ একটি ক্যামেরা মডিউন ব্যবহার হয়েছে
বিজ্ঞাপন

অনেক দিন ধরেই গোটা স্মার্টফোন জুড়ে ডিসপ্লে তৈরী করার চেষ্টা করছে স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিগুলি। তবে এই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে ফোনের সেলফি ক্যামেরা। এর জন্য ডিসপ্লে নচ, পপ-আপ ক্যামেরা, রোটেটিং ক্যামেরা বিভিন্ন ডিজাইন নিয়ে এসেছে জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিগুলি। এবার সেই সমস্যার পাকাপাকি সমাধান করে ডিসপ্লের নীচে সেলফি ক্যামেরা নিয়ে এল Oppo। বুধবার সাংহাই তে নতুন এই প্রযুক্তি সামনে এনেছে চিনের কোম্পানিটি। Oppo জানিয়েছে এই ডিজাইনে একটি পরিষ্কার কাঁচ ব্যবহার হবে। তার নীচে থাকবে ক্যামেরা।।

ডিসপ্লের নীচে ক্যামেরা প্রযুক্তি লঞ্চ করে Oppo জানিয়েছে এবার ফুল ভিউ ডিসপ্লের স্মার্টফোন তৈরীতে সব বাধা শেষ হল। এই ক্যামেরার ফলে ফুল ভিউ ডিসপ্লের সাথেই ফেস আনলক, সেলফি তোলা ভিডিও কল করা যাবে। এর জন্য একটি বিশেষ ক্যামেরা ব্যবহার করেছে Oppo। কোম্পানি জানিয়েছে এই ক্যামেরার সেন্সর অন্যান্য ক্যামেরার থেকে তুলনামুলক বেশ আলো ধরতে পারে।

ডিসপ্লের নীচে ক্যামেরার হার্ডওয়্যারের সাথেই একটি বিশেষ সহটওয়্যার প্রযুক্তি ব্যবহার করছে Oppo। বিশেষ এই সফটওয়্যার প্রযুক্তির মাধ্যমে হেজেল রিমুভ, এইচডিআর এর মতো ফিচার কাজ করবে।

কোম্পানি জানিয়েছে এই ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ ব্যবহারের অভিজ্ঞতা হবে।

“ওয়াটার ড্রপ স্ক্রিন থেকে পিভট স্ট্রাকচার থেকে আজ ডিসপ্লের নীচে ক্যামেরা, স্মার্টফোন ডিসপ্লের বিপ্লবে গ্রাহককে ফুল স্ক্রিন অভিজ্ঞতা দিতে বদ্ধপরিকর Oppo।” জানিয়েছেন Oppo প্রোডাক্ট ম্যানেজার শিয়াও জিয়াডং।

সম্প্রতি Xiaomi ও Honor একই ধরনের প্রযুক্তির ঘোষনা করেছিল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »