আরও ধারাল হল Poco F1 এর ক্যামেরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 ডিসেম্বর 2018 10:32 IST
হাইলাইট
  • Poco F1 এর পিছনের ক্যামেরা দিয়ে 960fps স্পিডে ভিডিও রেকর্ড করা যাবে
  • Poco F1 ক্যামেরায় কম আলোতে আরও ভালো ছবি উঠবে
  • MIUI 8.12.4 আপডেটের হাত ধরে Poco F1 এ এই ফিচার পৌঁছাবে

Poco F1 এর ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট

Poco F1 নতুন MIUI বিটা রম আপডেট পৌঁছাতে শুরু করল। নতুন এই আপডেটে Poco F1 এর পিছনের ক্যামেরা দিয়ে 960fps স্পিডে ভিডিও রেকর্ড করা যাবে। MIUI 8.12.4 আপডেটের হাত ধরে Poco F1 এ এই ফিচার পৌঁছাবে। শিঘ্রই সব Poco F1 গ্রাহকের ফোনে এই আপডেট পৌঁছে যাবে।

আরও পড়ুন: Poco F1 ফোনে 5,000 টাকা পর্যন্ত ছাড়: কবে, কোথায় পাওয়া যাচ্ছে এই ডিসকাউন্ট?

FoneArena ওয়েবসাইটে এক রিপোর্টে জানানো হয়েছে নতুন এই আপডেটের পরে Poco F1 ক্যামেরায় কম আলোতে আরও ভালো ছবি উঠবে। নতুন সুপার লো-লাইট মোড ব্যবহার করে এই ছবি তুলতে হবে। সম্প্রতি Pixel 3 তে পৌঁছে গিয়েছিল Google এর নাইট সাইট ফিচার। কিছুটা একই ভাবে কাজ করবে Xiaomi র সুপার লো-লাইট মোড।

আরও পড়ুন: শুরু হল Flipkart Big Shopping Days সেল: বিশাল ছাড় এই স্মার্টফোনগুলিতে

এখন Poco F1 রিয়ার ক্যামেরায় 120fps আর 240fps স্পিডে ভিডিও রেকর্ড করা যায়। MIUI 8.12.4 আপডেটের সাইজ 184 MB।

Poco F1 এর ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট। এখন সব ফ্ল্যাগশিপেই এই চিপসেট ব্যবহার হয়। ভারতে Poco F1 ফোনের দাম শুরু হচ্ছে 20,999 টাকা থেকে।

.

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Poco F1
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  2. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  3. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  4. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
  5. iQOO Pad 5c ট্যাব বিশাল 10,000mAh ব্যাটারি, 12.1 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 8s Gen 3-এর সঙ্গে লঞ্চ হল
  6. Google আনল দুই নতুন AI মডেল, মাত্র 4 সেকেন্ডে বানাবে AI ছবি, এক ক্লিকেই তৈরি হবে ভিডিও
  7. ফোনের ভিতরে ফ্যান! Redmi K90 Ultra ঝড় তুলে 8,550mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  8. Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
  9. Nothing-এর প্রথম স্মার্টফোন হিসেবে এই ফিচার পাচ্ছে Phone 4b, কমবে চার্জ শেষ হওয়ার চিন্তা
  10. Samsung-এর 200MP কোয়াড ক্যামেরা ফোনে 44,000 টাকা ছাড়, বছরের সর্বনিম্ন দামে কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.