সফটওয়্যার আপডেটে আরও সুরক্ষিত হল Poco F1, আসছে Android Q

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 জুন 2019 09:25 IST
হাইলাইট
  • Poco F1 এ পৌঁছাল MIUI v10.3.5.0 আপডেট
  • যোগ হল মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ
  • এই ফোনে পৌঁছে যাবে Android Q আপডেট

Poco F1 ফোনে Android Q আপডেট পৌঁছাবে

সম্প্রতি Poco F1 ফোনে নতুন সফটওয়্যার আপডেট পাঠিয়েছে Xiaomi। MIUI v10.3.5.0 আপডেটের হাত ধরে জনপ্রিয় এই ফোনে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে গিয়েছে। এর সাথেই যোগ হয়েছে গুরুত্বপূর্ণ কিছু বাগ ফিক্স আর লক স্ক্রিনে যোগ হয়েছে নতুন কাস্টমাইজেশন। অন্য এক রিপোর্টে জানানো হয়েছে Android Q আপডেট পাবেন Poco F1 গ্রাহকরা। গত বছর Android Oreo অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হয়েছিল Poco F1। পরে MIUI 10 এর হাত ধরে এই ফোনে Android Pie আপডেট পৌঁছেছিল।

ট্যুইটারে মনমোহন জানিয়েছেন শিঘ্রই Poco F1 ফোনে MIUI v10.3.5.0 আপডেট পৌঁছাবে। MIUI v10.3.5.0 আপডেটের সাইজ 387 MB।

Advertisement

ট্যুইটারে প্রকাশিত স্ক্রিন শট থেকে জানা গিয়েছে এই আপডেটের হাত ধরে Poco F1 ফোনে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে যাবে। একই সাথে লক স্ক্রিনে যোগ হচ্ছে নতুন কাস্টোমাইজেশন। যদিও থার্ড পার্টি থিম এর সাথে এই কাস্টোমাইজেশন কাজ করবে না।

নিজের Poco F1 ফোনে Settings > About Phone > System Update এ গিয়ে এই আপডেট ডাউনলোড করে ইন্সটল করা যাবে। অন্য সব আপডেটের পমোই ধাপে ধাপে সব গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে।

নতুন সফটওয়্যার আপডেটের সাথেই Poco F1 ফোনে Android Q আপডেট নিশ্চিত করেছে Xiaomi। এছাড়াও জানানো হয়েছে শিঘ্রই Poco F1 ফোনে MIUI 11 আপডেট পৌঁছে যাবে।

Advertisement

গত বছর অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Poco F1। এর পর একাধিক সফওয়্যার আপডেটে এই ফোনে পারফরমেন্স , ক্যামেরা সহ একাধিক উন্নতি হয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value for money
  • Sturdy body
  • Good battery life
  • Bad
  • Average low-light camera performance
  • No video stabilisation at 4K
 
KEY SPECS
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1
Resolution 1080x2246 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Poco F1, MIUI, Poco, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  2. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  3. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  4. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  5. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  6. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  7. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  8. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  9. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  10. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.