Poco M8 Power স্মার্টফোনের প্রথম তথ্য ফাঁস, 8,000mAh ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ

চীনে লঞ্চ করা Redmi Note 17-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে Poco M8 Power ভারতে লঞ্চ হতে পারে।

Poco M8 Power স্মার্টফোনের প্রথম তথ্য ফাঁস, 8,000mAh ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ

Photo Credit: Redmi

Poco M8 Power could be a rebranded version of the Redmi Note 17

হাইলাইট
  • Redmi Note 17 ভারতে Poco M8 Power নামে রিব্র্যান্ড করা হতে পারে
  • Redmi Note 17-এর গ্লোবাল ভার্সনে 7,700mAh ব্যাটারি থাকতে পারে
  • Poco M8 Power ভারতে 8,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে
বিজ্ঞাপন

পোকোর পরবর্তী স্মার্টফোন হিসেবে Poco M8 Power ভারতে আসছে। এটি গতকাল লঞ্চ হওয়া Redmi Note 17-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। Redmi Note 17 সিরিজ গ্লোবাল মার্কেটে ভিন্ন স্পেসিফিকেশনের সঙ্গে উপলব্ধ হতে পারে। কিন্তু নয়া রিপোর্ট বলছে, Poco M8 Power মডেলটি ভারতীয় বাজারের জন্য অপরিবর্তিত রাখা হতে পারে। এটি পাওয়ারফুল 8,000mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। অন্য দিকে, স্ট্যান্ডার্ড Redmi Note 17 অন্যান্য মার্কেটে কিছুটা ছোট 7,700mAh ব্যাটারি পেতে পারে।

Poco M8 Power ভারতে Redmi Note 17-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে

টিপস্টার Kacper দাবি করেছেন যে, ভারতীয় মার্কেটের জন্য Poco M8 Power-এর মডেল নম্বর 2602IPC8I। ডিভাইসটি মে মাসেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS সার্টিফিকেশন ডেটাবেসে দেখা গিয়েছিল। এছাড়াও, একই ফোনের রেডমি ভার্সন দেশে আসবে, যার মডেল নম্বর হল 2602IRN18I বলে জানা গিয়েছে।

অনুমান করা হচ্ছে, Redmi Note 17 ও আসন্ন Poco M8 Power একই হার্ডওয়্যারের উপর ভিত্তি করে ভিন্ন ব্র্যান্ড নামে বাজারে আসবে। টিপস্টারের মতে, Redmi Note 17 Pro-এর গ্লোবাল ভার্সনে 8,340mAh ব্যাটারি থাকতে পারে। তবে ভারতীয় ভ্যারিয়েন্টে চীনা মডেলের মতো 9,000mAh ব্যাটারি রাখা হতে পারে।

Poco M8 Power, Redmi Note 17 স্পেসিফিকেশন

রেডমি নোট 17 চীনে বড় 7 ইঞ্চি ওলেড ডিসপ্লের সঙ্গে উপলব্ধ। এটি FHD+ রেজোলিউশন (2,396 x 1,080 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,800 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। বায়োমেট্রিক সেফটির জন্য স্ক্রিনের নিচে একটি  ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ডিভাইসে HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

Redmi Note 17 মডেলের পিছনে 50 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা আছে। সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। হ্যান্ডসেটে Snapdragon 4 Gen 4 প্রসেসর, 45W ফাস্ট চার্জিং, ও 22.5W রিভার্স চার্জিং ফিচার মিলবে। ফোনে Dolby Atmos সাপোর্ট আছে। পোকো এম8 পাওয়ার একই স্পেসিফিকেশনের সঙ্গে ভারতে আসবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, Redmi Note 17 চীনে 1,299 ইউয়ানে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 18,400 টাকা। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 1,399 ইউয়ান (প্রায় 19,850 টাকা) ও 1,599 ইউয়ান (প্রায় 22,700 টাকা)। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  2. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  3. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
  4. Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
  5. Oppo-এর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন আসছে, প্রকাশ্যে A7 Pro Max-র ফার্স্ট লুক
  6. Vivo X300 E অসাধারণ Zeiss ট্রিপল ক্যামেরা, 90W চার্জিং ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  8. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  9. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  10. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »