Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 2 এপ্রিল 2026 13:24 IST
হাইলাইট
  • Realme 16 5G-এর প্রাইমারি ক্যামেরা দিয়ে সেলফি তোলা যাবে
  • সামনেও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • Realme 16 5G শক্তিশালী 7,000mAh ব্যাটারি অফার করে

Realme 16 5G has a 50-megapixel selfie camera on the front

Photo Credit: Realme

Realme 16 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। সংস্থা দাবি করছে, এটি দেশের প্রথম সেলফি মিরর ফোন। আসলে এই স্মার্টফোনের পিছনের অংশের ক্যামেরা বারে একটি ছোট গোল আয়না রয়েছে। ফলে প্রাইমারি ক্যামেরা দিয়ে সেলফি তোলা যাবে। রিয়েলমির নয়া ফোনে 7,000mAh টাইটান ব্যাটারি ও MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর দেওয়া হয়েছে। Realme 16 5G-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP69 জল ও ধুলোরোধী রেটিং, 60W ফাস্ট চার্জিং সাপোর্ট, 50 মেগাপিক্সেল পোট্রেট সেলফি ক্যামেরা, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 300 শতাংশ অডিও বুস্টের সাথে স্টেরিও স্পিকার, ইত্যাদি।

Realme 16 5G দাম 

Realme 16 5G মডেলের বেস 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 31,999 টাকা। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 33,999 টাকা এবং 36,999 টাকায় পাওয়া যাবে। ফোনটি এয়ার হোয়াইট ও এয়ার ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।

Realme 16 5G স্মার্টফোনের সব মেমোরি ভ্যারিয়েন্টে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে সংস্থা। ফলে এই হ্যান্ডসেটের দাম 29,999 টাকায় নেমে আসবে। এছাড়াও, 6,000 টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। বিক্রি এপ্রিল 5 (রবিবার) থেকে শুরু হচ্ছে।

Realme 16 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমির 16 5G স্মার্টফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এটি f/1.8 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল মনোক্রোম লেন্স নিয়ে গঠিত। ক্যামেরা বারের পাশে একটি ছোট আয়না বসানো আছে, যার মাধ্যমে ব্যাক ক্যামেরা ব্যবহার করে নিজের মুখ দেখা যাবে। অর্থাৎ রিয়ার ক্যামেরা দিয়েই সেলফি তুলতে পারবেন।

ব্যাক ক্যামেরায় নাইট মোড, সিনেমাটিক, ডুয়াল-ভিউ ভিডিও, স্লো মোশন, এবং টাইম-ট্রাভেলের মতো শুটিং মোড মিলবে। সেলফি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের। Realme 16 5G-এর সামনে 6.57 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন আছে, যা FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,200 নিট পিক ব্রাইটনেস, এবং 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে। এতে Android 16 ভিত্তিক Realme UI 7.0 প্রি-ইনস্টলড আছে। এটি তিনটি OS আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট পাবে।

ডিভাইসে IP69 রেটিং থাকায় 30 মিনিট ধরে 6 মিটার পর্যন্ত জলের নিচে ডুবে থাকলেও কোনও ক্ষতি হবে না। ফোনের কুলিং সিস্টেমে 6,050 বর্গমিমি হিট ডিসিপেশন এরিয়া আছে। ফলে দ্রুত তাপ ছড়িয়ে পড়ার কারণে দীর্ঘ সময় ধরে গেমিং এবং হেভি টাস্কের সময় অতিরিক্ত গরম হবে না। এই ফোনে রিভার্স চার্জিং সাপোর্ট, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ও ফেসিয়াল রিকগনিশন ফিচার আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • IP69-rated design
  • Bright and vibrant 120Hz display
  • Battery can easily last over a day of use
  • Bad
  • Poor gaming performance
  • Speakers could have sounded better
  • Cropped frame on primary camera
  • Poor overall camera performance
 
KEY SPECS
Display 6.57-inch
Processor MediaTek Dimensity 6400 Turbo
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 1080x2372 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto Pad 70 ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
  2. Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল
  3. সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
  4. boAt Airdopes ProClip: কানে না গুঁজেই গান শোনা যাবে! মাত্র 1,599 টাকায় ক্লিপ ইয়ারবাড আনল বোট
  5. Nothing Phone 4b লঞ্চের আগেই ফাঁস বড় তথ্য, নতুন ফোনে থাকছে এই প্রসেসর
  6. Realme কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, CEO ইস্তাফা দেওয়ার পর বাড়ছে জল্পনা
  7. Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে
  8. জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন
  9. Redmi 17C: রেডমি একদম সস্তায় নয়া ফোন বাজারে আনল, ক্যামেরা চারটে মনে হলেও আসলে একটি
  10. Samsung Galaxy M47 5G ভারতে 29 জুন লঞ্চ হচ্ছে, একবার কিনলে 6 বছর ফোন বদলের কথা ভাবতে হবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.