200MP ক্যামেরার Realme 16 Pro+ 5G স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 25 ডিসেম্বর 2025 13:50 IST
হাইলাইট
  • Realme 16 Pro+ 5G ট্রিপল ক্যামেরার সঙ্গে আসছে
  • এই ফোনে Android 16 প্রি-ইনস্টল আছে
  • Realme 16 Pro+ 5G-এর একটি ক্যামেরা হবে 200 মেগাপিক্সেলের

Realme 16 Pro+ 5G is eqipped with a 200-megapixel camera

Photo Credit: Realme

Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G ভারতে জানুয়ারি 6 লঞ্চ হচ্ছে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে কোম্পানি। ফোনগুলির ডিজাইনের জন্য বিখ্যাত জাপানি ডিজাইনার নাওতো ফুকাসাওয়ার সঙ্গে হাত মিলিয়েছে রিয়েলমি। অফিসিয়াল লঞ্চ হওয়ার আগে এখন Realme 16 Pro+ 5G মডেলটির দাম অনলাইনে ফাঁস হয়েছে। ফোনটির রিটেল বক্সের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। সেখান থেকেই দামের বিষয়ে ধারণা পাওয়া গিয়েছে। জানিয়ে রাখি, Realme 16 Pro+ 5G ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে আসছে, যার মধ্যে একটি 200 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সিরিজের উভয় মডেলেই অসাধারণ পোট্রেট ফটোগ্রাফির অভিজ্ঞতা পাওয়া যাবে।

Realme 16 Pro+ 5G ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস 

টেক ব্লগার পারস গুগলানি রিয়েলমি 16 প্রো+ 5G মডেলের রিটেল বক্সের একটি ছবি ফাঁস করেছেন, যেখানে দেশের বাজারে সম্ভাব্য দাম, ফোনের পরিমাপ, ও ডিসপ্লে সাইজ দেখা গিয়েছে। ডিভাইসটির বক্সে 43,999 টাকা দাম লেখা আছে। তবে মনে রাখবেন, রিটেল বক্সে লেখা থাকা দাম সাধারণত বাজারমূল্যের তুলনায় অনেক বেশি হয়।

Advertisement

এছাড়াও, রিয়েলমি লঞ্চের সময় ব্যাঙ্ক অফার ও কুপন ডিসকাউন্ট ঘোষণা করতে পারে, যা দাম অনেকটাই কমিয়ে আনবে। ফাঁস হওয়া রিটেল বক্স থেকে আরও জানা গিয়েছে, Realme 16 Pro+ 5G এর পরিমাপ হবে 162.5 x 76.3 x 8.5 মিলিমিটার। ফোনটির ওজন প্রায় 203 গ্রাম। সামনের দিকে 17.27 সেন্টিমিটার (6.8 ইঞ্চি) ডিসপ্লে আছে।

ফিচার্সের কথা বললে, Realme 16 Pro+ 5G মডেলে 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এই লাইনআপে 'লুমাকালার ইমেজ' নামে একটি নতুন ইমেজিং সিস্টেম আছে। সংস্থা দাবি করছে, এটি পোট্রেট ছবি তোলার সময় আরও স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড ব্লার করবে এবং আরও উন্নত ডিটেইল তুলে ধরবে।

Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G প্রকৃতি থেকে অনুপ্রাণিত রঙে বাজারে আসছে, যেমন মাস্টার গোল্ড, মাস্টার গ্রে, ক্যামেলিয়া পিঙ্ক, ও অর্কিড পার্পল। শেষের দুই কালার অপশন ভারতীয় ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ থাকছে। Pro+ ভ্যারিয়েন্টের ক্যামেরা 120x জুম সাপোর্ট করবে। ফোনটি Snapdragon প্রসেসরে চলবে বলে জানানো হয়েছে। তবে চিপসেট মডেলের নাম এখনও ঘোষণা হয়নি।

Advertisement

Realme 16 Pro 5G সিরিজে Android 16 নির্ভর Realme UI 7.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা থাকবে। কোম্পানি তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং চার বছরের জন্য সিকিউরিটি আপডেট প্রদান করবে। সিরিজে AI Edit Genie 2.0 ফিচারও থাকবে। বৈশিষ্ট্যেটি ভয়েস কমান্ডের মাধ্যমে ছবি এডিট করতে সক্ষম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.