আজ দুপুরে Realme 2 লঞ্চ ইভেন্ট সরাসরি দেখবেন কীভাবে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 অগাস্ট 2018 10:05 IST
হাইলাইট
  • আজ দুপুরে এক ইভেন্টে লঞ্চ হবে কোম্পানির নতুন স্মার্টফোন Realme 2
  • 10,000 টাকার নীচে Realme 2 কেনা যাবে
  • শুধুমাত্র Flipkartথেকেই Realme 2 কেনা যাবে

শুধুমাত্র Flipkartথেকেই Realme 2 কেনা যাবে।

 

কত সপ্তাহে লঞ্চ হয়েছিল Realme 2 টিজার। টিজারে জানানো হয়েছিল Realme 2 র ডিসপ্লের উপরে থাকবে কালোও নচ আর ডুয়াল ক্যামেরা। শুধুমাত্র Flipkart থেকেই কেনা যাবে এই ফোন। এই ব্র্যান্ডের প্রথম ফোন Realme 1 শুধুমাত্র Amazon থেকেই কেনা যায়। আজ দুপুরে এক ইভেন্টে লঞ্চ হবে কোম্পানির নতুন স্মার্টফোন Realme 2।

Realme 2 লাইভ দেখবেন কীভাবে?

আজ দুপুর 12 টা 30 মিনিটে এক ইভেন্টে লঞ্চ হবে Realme 2। কোম্পানির ফ্যানদের জন্য এই ইভেন্ট সরাসরি দেখার ব্যবস্থা করেছে Realme। Facebook এ কোম্পানির অফিশিয়াল পেজে Realme 2 লঞ্চ ইভেন্ট সরাসরি স্ট্রিম করা হবে। প্রয়োজনে দুপুর 12 টা 30 মিনিটের পরে এই পেজ রিফ্রেশ করলে নীচে Realme 2 লঞ্চ ইভেন্ট সরাসরি দেখতে পাবেন।

 

ভারতে Realme 2 এর দাম ও স্পেসিফিকেশান

10,000 টাকার নীচে Realme 2 কেনা যাবে। এই প্রথম 10,000 টাকার নীচে কোন ফোনের ডিসপ্লের উপরে কালো নচ দেখা যাবে।  শুধুমাত্র Flipkartথেকেই Realme 2 কেনা যাবে। এর সাথেই জানানো হয়েছে Realme 2 তে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এর সাথেই ফোনের পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। প্রসঙ্গত Realme 1ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ছিল না। Realme 2 ফোনে একটি বিশাল 4230 mAh ব্যাটারি থাকবে বলে জানানো হয়েছে। যা Realme 1 ফোনের 3410 mAh ব্যাটারির থেকে 20 শতাংশ বড়। এর সাথেই ফোনের পিছনে ব্র্যান্ডের নিজস্ব ডায়ম্নড কাট ডিজাইন দেখা যাবে।

Oppo-র সাব ব্র্যান্ড Realme। ভারতের তরুন প্রজন্মের কথা মাথায় রেখে Realme ব্র্যান্ড লঞ্চ করেছিল চিনের কোম্পানিটি। Qualcomm এর সাথে হাত মিলিয়ে Snapdragon প্রসেসার সহ লঞ্চ হবে Realme 2। তবে Realme 2 ফোনে ঠিক কোন চিপসেট ব্যবহার হবে তা জানায়নি Oppo। প্রসঙ্গত Realme 1 ফোনে ব্যবহার হয়েছিল MediaTek Helio P60 চিপসেট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme 2
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.