ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে সহ লঞ্চ হল Realme 2 Pro: দাম ও স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 সেপ্টেম্বর 2018 15:52 IST
হাইলাইট
  • 13,990 টাকা থেকে Realme 2 Pro ফোনের দাম শুরু হচ্ছে
  • Realme 2 Pro তে রয়েছে Snapdragon 660 চিপসেট, 8GB পর্যন্ত RAM
  • এর সাথেই Realme 2 Pro ফোনের ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ

13,990 টাকা থেকে Realme 2 Pro ফোনের দাম শুরু হচ্ছে

গত মাসেই লঞ্চ হয়েছিল Realme 2। এবার ভারতে লঞ্চ হল Realme 2 এর উত্তরসূরী Realme 2 Pro। নতুন ফোনে রয়েছে আগের থেকে শক্তিশালী প্রসেসার, বেশি RAM আর আপডেটেড ক্যামেরা। এর সাথেই Realme 2 Pro ফোনের ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। আগে Oppo F9 Pro আর Vivo V11 Pro ফোনে একই ধরনে ছোট ডিসপ্লে নচ দেখা গিয়েছিল। Realme 2 Pro তে রয়েছে Snapdragon 660 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। একই ইভেন্টে লঞ্চ হয়েছে বাজেট স্মার্টফোন Realme C1। 

Realme 2 Pro এর দাম

ভারতে 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 Pro এর দাম 13,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজ ও 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে যথাক্রমে 15,990 টাকা আর 17,990 টাকা। শুধুমাত্র Flipkart থেকে আগামী 11 অক্টোবর Realme 2 Pro বিক্রি শুরু হবে। তিনটি আলাদা রনে পাওয়া যাবে এই ফোন। লঞ্চ অফারে Jio গ্রাহকরা একাধিক ক্যাশব্যাক সুবিধা পাবেন।

Advertisement

Realme 2 Pro স্পেসিফিকেশান

Realme 2 Pro ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Realme 2 Pro তে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ছোট নচ। এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 4GB/6GB/8GB RAM আর 64GB/128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16MP Sony IMX398 প্রাইমারি সেন্সার। এই ক্যামেরা দিয়ে 30fps স্পিডে 4K ভিডিও তোলা যাবে। এছাড়াও থাকবে একটি 16MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Sony IMX398 Realme 2 Pro তে থাকছে USB OTG, Wi-Fi 802.11 ac, Bluetooth, 4G VoLTE, GPS সহ আরও অনেক অপশান। Realme 2 Pro এর ব্যাটারি 3500 mAh। ফোনের ওজন 174 গ্রাম।

Advertisement

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid build quality
  • Minuscule notch
  • Plenty of storage and RAM
  • Bright and lively display
  • Face recognition is quick
  • Bad
  • Laminated back scuffs easily
  • Average low-light camera performance
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 8.1
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.