Redmi Note 7 Pro কে টেক্কা দিতে নতুন ফোন নিয়ে আসছে Realme, দেখে নিন স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 মার্চ 2019 19:27 IST
হাইলাইট
  • Realme 3 ফোনের ঝলক প্রকাশ করল কোম্পানি
  • এই ফোনে থাকছে MediaTek Helio P70 চিপসেট
  • 4 মার্চ লঞ্চ হবে Realme 3

Realme 3 তে থাকছে 12 ন্যানোমিটার MediaTek Helio P70 চিপসেট

Photo Credit: Flipkart

4 মার্চ লঞ্চ হবে Realme 3। লঞ্চের আগেই এই ফোনের নতুন ঝলক প্রকাশ করল Flipkart। এই ফোনে থাকছে MediaTek Helio P70 চিপসেট। Realme 3 এর সাথেই ভারতে Realme 3 Pro লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। ভারতে Redmi Note 7 আর Redmi Note 7 Pro এর সাথে প্রতিযোগিতার সম্মুখীন হবে এই দুটি স্মার্টফোন।

Flipkart এ প্রকাশিত ঝলকে জানানো হয়েছে Redmi Note 7 এ 14 ন্যানোমিটার Snapdragon 660 চিপসেট ব্যবহার হলেও Realme 3 তে থাকছে 12 ন্যানোমিটার MediaTek Helio P70 চিপসেট। যা খাতায় কলমে Redmi Note 7 চিপসেটের থেকে ফাস্ট।

Advertisement

 

Realme 3 ফোনে থাকছে একটি ‘ডিউ ড্রপ' স্টাইল নচ, সাথে থাকছে একটি 4,230 mAh ব্যাটারি। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 7 ফোনে 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Xiaomi।

Advertisement

Flipkart এ প্রকাশিত ঝলকে জানানো হয়েছে অবিশ্বাস্য দামে ভারতে লঞ্চ হবে Realme 3।  4 মার্চ লঞ্চ ইভেন্টে Realme 3 এর সাথেই ভারতে লঞ্চ হতে পারে Realme 3 Pro।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme 3, Realme 3 Pro, Realme, Flipkart
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  2. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  3. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  4. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  5. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  6. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  7. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  8. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
  9. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
  10. ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.