3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Realme 3 এর দাম 8,999 টাকা। 4GB RAM+64GB স্টোরেজে Realme 3 কিনতে 10,999 টাকা খরচ হবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 9 এপ্রিল Flipkart এ ফ্ল্যাশ সেলে আবার পাওয়া যাবে Realme 3।
Realme 3 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে ColorOS 6 স্কিন
মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme 3। ইতিমধ্যেই কয়েকটি ফ্ল্যাশ সেলে এই ফোনের স্টক মুহুর্তে শেষ হয়েছে। মঙ্গলবার Realme জানিয়েছে মাত্র তিন সপ্তাহে পাঁচ লক্ষ Realme 3 বিক্রি হয়েছে ভারতে। এর মধ্যে প্রথম দুটি সেলে বিক্রি হয়েছিল 311,800 টি ফোন। Realme 3 তে থাকছে MediaTek Helio P70 চিপসেট। সাথে থাকছে 4,230 mAh ব্যাটারি আর Android 9 Pie অপেরাটিং সিস্টেম। একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Realme 3।
3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Realme 3 এর দাম 8,999 টাকা। 4GB RAM+64GB স্টোরেজে Realme 3 কিনতে 10,999 টাকা খরচ হবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 9 এপ্রিল Flipkart এ ফ্ল্যাশ সেলে আবার পাওয়া যাবে Realme 3।
আরও পড়ুন: Realme 3 রিভিউ
ডুয়াল সিম Realme 3 তে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব Color OS 6.0 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে একটি 4,230 mAh ব্যাটারি আর ফোনের সাথে থাকবে 10W চার্জার।
ছবি তোলার জন্য Realme 3 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সাথে থাকছে একাধিক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ফিচার। সেলফি তোলার জন্য Realme 3 তে একটি 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Tom Clancy's Ghost Recon: Future Soldier Is Free to Claim on Ubisoft Store for a Week
Amazon Great Freedom Sale 2026: Best Deals on Refrigerators from Haier, LG, Samsung and More Brands