এটাই Realme 6 Pro! লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 ফেব্রুয়ারি 2020 11:42 IST
হাইলাইট
  • Realme 6 Pro তে গ্রেডিয়েন্ট ফিনিশ থাকবে
  • এই ফোনে Snapdragon 720G চিপসেট থাকবে
  • থাকবে 90Hz ডিসপ্লে

5 মার্চ ভারতে লঞ্চ হবে Realme 6 সিরিজ

Photo Credit: Weibo/ Digital Chat Station

5 মার্চ ভারতে লঞ্চ হবে Realme 6 ও Realme 6 Pro। বুধবার এই ঘোষণা করেছিল Realme। এবার Realme 6 Pro -র ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গেল। অন্য এক রিপোর্ট থেকে এই ফোনের সম্ভাব্য প্রসেসর সম্পর্কে জানা গিয়েছে। এছাড়াও ফাঁস হয়েছে নতুন ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন এই ফোনের ক্যামেরায় 20X পর্যন্ত জুম থাকছে।

চিনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Realme 6 Pro -র ছবি সামনে এসেছে। ছবিতে ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। বুধবার কোম্পানির প্রকাশ করা টিজারেও একই ক্যামেরা দেখা গিয়েছিল।

Advertisement

ফোনের পিছনে চারটি ক্যামেরার সঙ্গেই গ্রেডিয়েন্ট ফিনিশ থাকছে। ডিসপ্লের উপরে ডান দিকে হোল পাঞ্চ দেখা গিয়েছে। ফোনের ডান দিনে পাওয়ার বাটন দেখা গিয়েছে। ছবিতে এই ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। অর্থাৎ Realme 6 Pro -র ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। অথবা ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার হতে পারে।

64MP ক্যামেরা সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Realme 6

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

91Mobiles -এ প্রকাশিত অন্য এক রিপোর্টে Realme 6 Pro -র বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে Snapdragon 720G চিপসেট থাকবে। অন্যদিকে Realme 6 এ থাকবে MediaTek Helio G90T চিপসেট। এই দুই ফোনেই থাকতে পারে 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ফোনের পিছনে থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এছাড়াও থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে ও 30 W ফাস্ট চার্জ সাপোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  2. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  3. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  4. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  5. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  6. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  7. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  8. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  9. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  10. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.