64MP ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে Realme

64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে Realme। সম্প্রতি এই কথা জানিয়েছে চিনের স্মার্টফোন কোম্পানিটি। ট্যুইটারে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছেন 64 মেগাপিক্সেল Samsung GW1 ব্যবহার করে স্মার্টফোন তৈরীর কাজ শুরু করেছে কোম্পানি।

64MP ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে Realme

Realme 64 মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবি

হাইলাইট
  • 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে Realme
  • আগে ভারতে লঞ্চ হবে এই মার্টফোন
  • ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা
বিজ্ঞাপন

শিঘ্রই 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে Realme। সম্প্রতি এই কথা জানিয়েছে চিনের স্মার্টফোন কোম্পানিটি। ট্যুইটারে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছেন 64 মেগাপিক্সেল  Samsung GW1 ব্যবহার করে স্মার্টফোন তৈরীর কাজ শুরু করেছে কোম্পানি। শুরুতে ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। পরে বিশ্বের অন্যান্য দেশে লঞ্চ হবে এই ফোন।

সম্প্রতি ট্যুইটারে এই ক্যামেরায় তোলা একটি ছবি শেয়ার করেছেন মাধব। 1/1.72 ইঞ্চি এই সেন্সারে পিক্সেল সাইজ 1.6 মাইক্রন। মে মাসে নতুন এই সেন্সার লঞ্চ করেছিল Samsung। এই সেন্সারে থাকছে 100dp রিয়েল টাইম HDR সাপোর্ট। সাথে থাকছে 1080p স্লো মোশান ভিডিও রেকর্ডিং।

মাধবের ট্যুইটারে শেয়ার করা ছবিতে দুর্দান্ত ডিটেল দেখা দিয়েছে। সেখানে মাধব জানিয়েছেন 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে কোম্পানি। এছাড়াও ছবির সাথে থাকা ওয়াটারমার্ক থেকে জানা গিয়েছে এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা।

তবে এই ফোন সম্পর্কে অন্য কোন তথ্য পাওয়া যায়নি। 2019 সালের ডিসেম্বর মাসের মধ্যে ভারতের স্মার্টফোন বাজারের 15 শতাংশ দখন করার সিদ্ধান্ত নিয়েছে Realme।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  2. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  3. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
  4. অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
  5. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  6. ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
  7. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  8. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  9. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  10. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »