Xiaomi-র উপর চাপ বাড়াতে শীঘ্রই ভারতে আসছে Realme C3

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 29 জানুয়ারী 2020 17:20 IST
হাইলাইট
  • এন্ট্রি লেভেল সেগমেন্টে নতুন স্মার্টফোন আনছে Realme
  • ভারতে লঞ্চ হতে পারে Realme C3
  • 6 ফেব্রুয়ারি নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে লঞ্চ হবে এই ফোন

গত বছর ভারতে লঞ্চ হয়েছিল Realme C2

2019 সালের এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল Realme C2। লঞ্চের পরেই বাজেট সিরিজের এই ফোন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছয়। এবার Realme C সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আসছে সম্প্রতি Realme C3 লঞ্চ অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠিয়েছে চিনের কোম্পানিটি। একই দিনে কোম্পানির সিইও মাধব শেঠ ট্যুইটারে জানিয়েছেন শীঘ্রই  ‘C' সিরিজের নতুন স্মার্টফোন আসতে পারে।

ট্যুইটারে মাধব শেঠ জানিয়েছেন বিশ্বব্যাপী 10.2 মিলিয়ন Realme C সিরিজের স্মার্টফোন বিক্রি হয়েছে 

Advertisement

6 ফেব্রুয়ারি নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে লঞ্চ হবে Realme C3। এখনও এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি তথ্য সামনে আসেনি। যদিও গত মাসে সিঙ্গাপুরের এক ওয়েবসাইটে RMX1941 মডেল নম্বর একটি নতুন ফোন দেখা গিয়েছিল। Realme C3 নামে বাজারে আসতে পারে এই স্মার্টফোন।

সস্তা হল Realme 5 Pro; নতুন দাম ও ফিচারগুলি দেখে নিন

ট্যুইটারে মাধব শেঠ জানিয়েছেন আগামীকাল ‘Realme C' সিরিজ সম্পর্কে আরও তথ্য প্রকাশ করবে কোম্পানি। Realme C3 ছাড়াও শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Realme C3s।

Advertisement

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

জানুয়ারি মাসেই ভারতে লঞ্চ হয়েছিল Realme 5i। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। Realme 5 ফোনেও ছিল একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এছাড়াও Realme 5i ফোনের ভিতরে থাকছে Snadragon 665 চিপসেট, 4GB RAM, 64GB স্টোরেজ আর 5,000 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme C3, Realme C3s, Madhav Sheth
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  2. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  3. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  4. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
  5. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  6. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  7. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  8. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  9. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  10. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.