Realme C85 5G কাল ভারতে আসছে, এত সস্তায় 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির ফোন বিশ্বাস হবে না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 27 নভেম্বর 2025 20:26 IST
হাইলাইট
  • Realme C85 5G ভারতে নভেম্বর 28 লঞ্চ হচ্ছে
  • স্মার্টফোনটির দাম ভারতে 15,499 টাকা থেকে শুরু হওয়ার সম্ভাবনা
  • Realme C85 5G এর মুখ্য আকর্ষণ 7,000mAh ব্যাটারি

Realme C85 5G carries a 50-megapixel primary camera

Photo Credit: Realme

Realme C85 5G ভারতে রাত পোহালেই লঞ্চ হচ্ছে। ফোনটি ভারতে এই মাসের শেষে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছিল। চলতি সপ্তাহে অফিসিয়াল লঞ্চ তারিখ ঘোষণা করেছে সংস্থা। স্মার্টফোনটি নভেম্বর 28, শুক্রবার দুপুর 12টার সময় ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে। ফ্লিপকার্টের একটি মাইক্রোসাইট স্মার্টফোনটির বিভিন্ন তথ্য সামনে এনেছে। পাশাপাশি, Realme C85 5G এর দাম ফাঁস হয়েছে। ফোনটিতে 144 হার্টজ AMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল Sony ক্যামেরা, IP69 Pro স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, এবং 7,000mAh ব্যাটারি পাওয়া যাবে। চলুন লঞ্চ হওয়ার আগেই ফোনটির দাম সহ খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।

Realme C85 5G দাম (সম্ভাব্য)

টেক ব্লগার সঞ্জু চৌধুরির X পোস্ট থেকে জানা গিয়েছে, Realme C85 5G এর দাম ভারতে 15,499 টাকা থেকে শুরু হতে পারে। বেস ভ্যারিয়েন্টে 4 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 16,999 টাকা রাখা হবে।

Realme C85 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি সি85 5G শক্তিশালী 7,000mAh সিলিকন কার্বন ব্যাটারির সঙ্গে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি 22 ঘন্টা ভিডিও প্লেব্যাক, 50 ঘন্টা কলিং টাইম, ও 145 ঘন্টা মিউজিক প্লেব্যাক প্রদান করবে। এমনকি, ব্যাটারিতে 1 শতাংশ চার্জ অবশিষ্ট থাকলেও 9 ঘন্টা স্ট্যান্ডবাই থাকবে। এই অবস্থায় 40 মিনিট পর্যন্ত ফোনে কথা বলা যাবে বলে দাবি করছে কোম্পানি।

স্মার্টফোনটির 7,000mah ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। মাত্র 5 মিনিটের চার্জে 1.5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ সরবরাহ করবে। আবার 6.5W রিভার্স চার্জিং সাপোর্ট থাকার কারণে ফোনকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে৷ ফলে ফোন দিয়েই স্মার্টওয়াচ বা ইয়ারবাডডের মতো ছোট ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ দেওয়া যাবে।

এছাড়াও, রিয়েলমির নতুন 5G স্মার্টফোনে 1200 নিট ডিসপ্লে, AI এডিট জেনি (ভয়েস কমান্ডের মাধ্যমে ফটো এডিট), SGS মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, এবং 400 শতাংশ লাউড ভলিউম বৈশিষ্ট্যের উপস্থিতি নিশ্চিত করেছে কোম্পানি।

Advertisement

জানিয়ে রাখি, Realme C85 5G নভেম্বর মাসের প্রথমে ভিয়েতনামে লঞ্চ হয়েছে। এতে 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে পাওয়া যায় যা 144 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 1,200 নিট ব্রাইটনেস, এবং 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফোনটি Dimensity 6300 প্রসেসর ও ARM Mali-G67 MC2 জিপিইউ (GPU)-এর সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.