দীপাবলীর পরে স্মার্টফোনের দাম বাড়াবে Realme

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 নভেম্বর 2018 12:45 IST
হাইলাইট
  • 2018 সালের মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme
  • ভারতে চারটি স্মার্টফোন লঞ্চ করেছে Oppo র বাজেট স্মার্টফোন ব্র্যান্ড
  • দীপাবলীর স্মার্টফোনের দাম বাড়ানোর কথা ভাবছে Realme

সম্প্রতি মাত্র 13,990 টাকায় Snapdragon 660 চিপসেট সহ Realme 2 Pro লঞ্চ করে প্রসংশা কুড়িয়েছে Realme

2018 সালের মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme। ইতিমধ্যেই ভারতে চারটি স্মার্টফোন লঞ্চ করেছে Oppo র বাজেট স্মার্টফোন ব্র্যান্ড। কম দামে ধাঁসু কনফিগারেশান আর প্রিমিয়াম ডিজাইন দিয়ে ইতিমধ্যেই ভারতেত যুব সম্প্রদায়ের মন জয় করেছে এই স্মার্টফোনগুলি। তবে ডলার তুলনায় টাকার দাম ক্রমশ কমতে থাকায় সমস্যার মুখে পড়েছে চিনের কোম্পানিটি। তাই দীপাবলীর ঠিক পরে দাম বাড়তে পারে Realme স্মার্টফোনের। এছাড়াও কোম্পানির পরবর্তী ফোনে থাকবে VOOC ফাস্ট চার্জিং টেকনোলজি। এই চার্জিং টেকনোলজিতে জলদি চার্জ হয়ে যাবে স্মার্টফোনের ব্যাটারি।

সম্প্রতি Realme প্রধান টুইটারে জানিয়েছেন, স্মার্টফোনের দাম বাড়ানোর কথা ভাবছে Realme। টাকার দাম ক্রমশ পড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হবে। দীপাবলীর পরে এই সমস্যার সমাধান করা হবে। তবে এই সিদ্ধান্তে এখনো শীলমোহর পড়েনি। তবে দাম না বাড়িয়ে অন্যভাবে এই সমস্যা সমাধানের পথ খুঁজছে Realme।

Realme ফোনের জনপ্রিয়তার অন্যতম প্রধান কারন অবশ্যই এই ফোনে অবিশ্বাস্য কম দাম। তাই দাম বাড়িলে নিঃসন্দেহে Realme ফোন বিক্রিতে তার প্রভাব পড়বে। সম্প্রতি মাত্র 13,990 টাকায় Snapdragon 660 চিপসেট সহ Realme 2 Pro লঞ্চ করে মিডরেঞ্জ বাজারে দখল নিয়েছে চিনের কোম্পানিটি।

তবে শুধু Realme নয়, টাকার দাম কমে যাওয়ার জন্য ইতিমধ্যেই ভারতে Redmi Note 5 Pro আর Mi TV 4 এর দাম বাড়িয়েছে Xiaomi। ফোনের দাম 1,000 টাকা ও টিভির দাম 5,000 টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও সম্প্রতি Redmi 6 আর Redmi 6A লঞ্চের সময় শুধুমাত্র প্রথম দুই মাসের জন্য এই দুই ফোনের দাম ঘোষণা করেছিল কোম্পানি। এই দুটি ফোন লঞ্চের সময় Xiaomi জানিয়েছিল টাকার দাম ক্রমশ পড়তে থাকায় শুরুতে প্রথম দুই মাসের দাম ঘোষণা করা হয়েছিল।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Diwali, Realme 2 Pro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
  2. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
  3. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  4. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  5. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  6. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  7. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  8. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  9. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  10. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.