Realme Narzo 100x 5G-এর টিজারে "নন স্টপ পাওয়ার লোডিং" ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে, যা শক্তিশালী ব্যাটারি থাকার ইঙ্গিত করছে।
Photo Credit: Realme
Realme Narzo 100x 5G has an orange-colored rear panel with a dual rear camera setup
Realme Narzo 100x 5G স্মার্টফোনের ভারতে লঞ্চ কনফার্ম করা হল। স্মার্টফোনটির একটি মাইক্রোসাইট রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ হয়েছে। সেখানে কোনও স্পেসিফিকেশন বা ফিচার্স উল্লেখ করা নেই। কিন্তু ফোনটির ডিজাইনের একঝলক দেখা গিয়েছে। এতে কমলা রঙের ব্যাক প্যানেল আছে। Realme Narzo 100x 5G ডুয়াল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত। ক্যামেরা মডিউলে তৃতীয় সেন্সরের মতো একটি অংশ দেখা যায়, যার চারপাশে জ্বলজ্বলে আলোর রিং আছে। ফিচারটির নাম পালস লাইট। এটি নোটিফিকেশন বা স্ট্যাটাস ইন্ডিকেটর রূপে কাজ করতে পারে। কোম্পানি লাইটিং এফেক্ট কাস্টমাইজেশনের সুবিধা দেবে বলে আশা করা যায়।
রিয়েলমি নারজো 100x 5G মডেলের টিজারে "নন স্টপ পাওয়ার লোডিং" ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে, ফোনটি খুব শক্তিশালী ব্যাটারির সঙ্গে বাজারে আসতে পারে। এছাড়া, টিজারে আর কোনও তথ্য প্রকাশ হয়নি। হ্যান্ডসেটটি আগামী কয়েক দিন বা সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে।
অন্য দিকে, রিয়েলমির ওয়েবসাইটে Realme Narzo 100x 5G-এর ডিজাইন খুঁটিয়ে দেখলে বোঝা যাবে যে, ডিভাইসটির সঙ্গে জুনে লঞ্চ হওয়া Realme P4R 5G মডেলের কিছুটা মিল আছে। এটি বর্তমানে 20,000 টাকার নিচে একমাত্র 8,000mAh ব্যাটারিযুক্ত ফোন। সংস্থার দাবি, ফোনটি একবার চার্জ দিলে 3 দিন ব্যবহার করা সম্ভব।
Realme P4R 5G মডেলের বেস 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 18,999 টাকা। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 20,999 টাকা ও 22,999 টাকায় বিক্রি হচ্ছে৷ Realme Narzo 100x 5G কেমন দামে ভারতে লঞ্চ হতে পারে, তা এখন অনুমান করা কঠিন।
প্রসঙ্গত, গত মাসের শেষে শেষে রিয়েলমির ভারতীয় শাখার চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাইকেল গুও (Michael Guo)। তিনি স্বাস্থ্যজনিত সমস্যার কারণে পদত্যাগ করছেন বলে জানা গিয়েছে। মানিকন্ট্রোলের রিপোর্ট থেকে জানা গিয়েছে, দীপাবলির পর Oppo Group-এর মধ্যে বড় ধরনের পুর্নগঠন শুরু হবে।
রিয়েলমিকে আলাদা স্বাধীন এবং স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে পরিচালনার পরিবর্তে রেনো সিরিজের মতো একটি প্রোডাক্ট লাইনআপে রূপান্তর করতে পারে ওপ্পো। এছাড়াও, ওয়ানপ্লাস-কে অনলাইন কেন্দ্রিক ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Huawei Working on Smaller Version of Flagship MatePad Pro Max Tablet, Tipster Claims