আজ মাত্র 1,000 টাকায় নিশ্চিত করুন আপনার Realme X2 Pro

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 নভেম্বর 2019 10:49 IST
হাইলাইট
  • Realme X2 Pro ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • ফোনের ভিতরে Snapdragon 855+ চিপসেট থাকছে
  • 12GB RAM আর 256GB স্টোরেজ থাকবে

Realme X2 Pro ফোনে থাকছে দুর্দান্ত স্পেসিফিকেশন

20 নভেম্বর ভারতে লঞ্চ হবে Realme X2 Pro। সোমবার থেকে এই ফোনের ‘ব্লাইন্ড অর্ডার' নেওয়া শুরু করল Realme। মাত্র 1,000 টাকার বিনিময়ে লঞ্চের আগেই Realme X2 Pro কেনা নিশ্চিত করতে পারবেন গ্রাহক।

সম্প্রতি প্রকাশিত এক টিজারে Realme জানিয়েছে 18 নভেম্বর Realme X2 Pro ব্লাইন্ড সেল অনুষ্ঠিত হবে। সোমবার দুপুর 12 টায়েই সেল শুরু হবে। মাত্র 1,000 টাকা জমা দিয়ে Realme X2 Pro কেনা নিশ্চিত করতে পারবেন গ্রাহক।

20 নভেম্বর লঞ্চ হবে Realme X2 Pro। 20-21 নভেম্বরের মধ্যে বাকি টাকা দিয়ে Realme X2 Pro কিনে নেওয়া যাবে। 20 নভেম্বর থেকেই এই ফোনের ডেলিভারি শুরু করবে চিনের কোম্পানিটি। প্রথম 855 জন গ্রাহক এই সুবিধা পাবেন। প্রসঙ্গত Realme X2 Pro কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন। সম্প্রতি চিনে এই ফোন লঞ্চ হয়েছিল। 20 নভেম্বর ভারতে লঞ্চ হবে Realme X2 Pro।

Realme X2 Pro স্পেসিফিকেশন

Realme X2 Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.1 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং থাকছে। ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme X2 Pro ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 855+ চিপসেট 12GB  পর্যন্ত LPDDR4X RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

Realme X2 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

Advertisement

কানেক্টিভিটির জন্য Realme X2 Pro ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট। Realme X2 Pro এর ওজন 199 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build quality and design
  • Stereo speakers sound good
  • Smooth app, gaming performance
  • Good battery life, super-fast charging
  • Vivid 90Hz display
  • Bad
  • Heats up under load
  • Low-light video quality isn’t great
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple আনল প্রথম টাচস্ক্রিন MacBook Pro, ল্যাপটপের দাম ও ফিচার্স দেখে নিন
  2. iQOO Neo 12 তাক লাগানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 185Hz স্ক্রিন, কুলিং ফ্যান, 9,000mAh ব্যাটারি
  3. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
  4. Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
  5. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
  6. Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে
  7. Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
  8. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
  9. OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
  10. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.