আজ বিক্রি শুরু হচ্ছে ভারতের প্রথম 64MP ক্যামেরার স্মার্টফোন Realme XT

দুর্দান্ত ক্যামেরা ছাড়াও Realme XT ফোনে থাকছে Snapdragon 712 চিপসেট আর 4,000 mAh ব্যাটারি। ফোনের পিছনে গ্রেডিয়েন্ট ফিনিশ ব্যবহার করেছে Realme।

আজ বিক্রি শুরু হচ্ছে ভারতের প্রথম 64MP ক্যামেরার স্মার্টফোন Realme XT

Realme XT ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে

হাইলাইট
  • Realme XT ফোনে 64MP ক্যামেরা থাকছে
  • থাকছে Snapdragon 712 চিপসেট আর 4,000 mAh ব্যাটারি
  • ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে
বিজ্ঞাপন

গত সপ্তাহে ভারতে লঞ্চ হল Realme XT। সোমবার বিক্রি শুরু হচ্ছে এই স্মার্টফোন। ভারতে শুধুমাত্র Flipkart আর Realme.com থেকে এই ফোন পাওয়া যাবে। Realme XT ফোনের পিছনে কোয়াড ক্যামেরায় রয়েছে একটি 64 মেগাপিক্সেল সেন্সর। এই প্রথম ভারতে কোন স্মার্টফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। ফোনের পিছনে চারটি ক্যামেরার সাথেই এই ফোনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে Realme। দুর্দান্ত ক্যামেরা ছাড়াও Realme XT ফোনে থাকছে Snapdragon 712 চিপসেট আর 4,000 mAh ব্যাটারি। ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ।

Realme XT এর দাম

Realme XT ফোনের দাম শুরু হচ্ছে 15,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। এছাড়াও 6GB RAM + 64GB স্টোরেজে Realme XT এর দাম 16,999 টাকা। টপ ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজ সহ Realme XT কিনতে 18,999 টাকা খরচ হবে। আজ দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart আর Realme.com থেকে পাওয়া যাবে Realme XT। কয়েক দিনের মধ্যেই অফলাইন স্টোর থেকেও এই ফোন বিক্রি শুরু করবে Realme।

Realme XT স্পেসিফিকেশন

Realme XT ফোনে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 712 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme XT। ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি আর 20W VOOC 3.0 ফাস্ট চার্জিং।

ছবি তোলার জন্য Realme XT ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য Realme XT এর সামনে থাকবে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium looks, good build
  • Good set of cameras
  • Strong overall performance
  • Good battery life, quick charging
  • Bad
  • Camera app lacks some basic features
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  2. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  3. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  4. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  5. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  6. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  7. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  8. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  9. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  10. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »