7,000mAh ব্যাটারির সাথে Redmi 15 5G ভারতে আসছে, 1% চার্জে 13.5 ঘন্টা চলবে!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 30 জুলাই 2025 12:23 IST
হাইলাইট
  • Redmi 15 5G ভারতে 7,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হবে
  • ফোনটি Snapdragon 6s Gen 3 প্রসেসরে চলবে
  • Redmi 15 5G এর পিছনে 50MP ডুয়েল AI ক্যামেরা থাকবে

Redmi 15 5G ফ্রস্টেড হোয়াইট, মিডনাইট ব্ল্যাক এবং স্যান্ডি পার্পল রঙে উপলব্ধ হবে

Photo Credit: Redm

Redmi 15 5G আগস্টেই ভারতে আসছে। শাওমির সাব ব্র্যান্ডটি স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণার পাশাপাশি, ক্যামেরা, চিপসেট, ও ব্যাটারির স্পেসিফিকেশন প্রকাশ করেছে। ফোনটি Amazon-এর মাধ্যমে বিক্রি হবে বলে জানা গিয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্মটিতে Redmi 15 5G এর একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। হ্যান্ডসেটটির সবথেকে বড় হাইলাইট হল 7,000mAh ব্যাটারি। ভারতে উপলব্ধ শাওমি বা রেডমির অন্যান্য ফোনগুলিতে এত শক্তিশালী ব্যাটারি নেই। অর্থাৎ Redmi 15 এ দেশে কোম্পানির সবথেকে বড় ব্যাটারির ফোন হতে চলেছে। এছাড়া, এতে ডুয়েল রিয়ার ক্যামেরা ও গুগলের সার্কেল টু সার্চ ফিচার থাকবে।

ভারতে Redmi 15 5G লঞ্চের তারিখ

সংস্থা তাদের অফিসিয়াল X (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়েছে, Redmi 15 5G ভারতে আগস্ট 19 লঞ্চ হবে। স্মার্টফোনটির ছবিও প্রকাশ করা হয়েছে৷ মডেলটির পিছনের অংশে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি গোল কাটআউট আছে। ক্যামেরাগুলি লম্বালম্বি অবস্থিত। প্রথম ক্যামেরা রিংয়ের ডানদিকে LED ফ্ল্যাশ রয়েছে। ফোনটি ফ্রস্টেড হোয়াইট, মিডনাইট ব্ল্যাক এবং স্যান্ডি পার্পল রঙে অ্যামাজন থেকে কেনা যাবে।

Redmi 15 5G ফিচার্স

রেডমি 15 5G এর যে ফিচারটি নিয়ে সবথেকে বেশি শোরগোল পড়েছে, সেটি হল 7,000mAh ব্যাটারি। এটি কার্বন সিলিকন রসায়নে তৈরি। রেডমির দাবি, এমন প্রযুক্তি বাজেট সেগমেন্টে প্রথম। ফুল চার্জ করলে 23.5 ঘন্টা ইউটিউবে ভিডিয়ো দেখতে পারবেন। আবার এক চার্জে টানা 12.75 ঘন্টা পর্যন্ত BGMI খেলতে দেবে। আর স্পটিফাই-তে 55.6 ঘন্টা গান শুনতে পারবেন।

Redmi 15 5G-এর ব্যাটারি কেনার 4 বছর পরেও মূল ক্ষমতার 80 শতাংশ ধরে রাখবে বলে দাবি করা হয়েছে। এটি 18W রিভার্স চার্জিং সাপোর্ট করার ফলে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করতে পারবেন। রেডমি আরও জানিয়েছে, নতুন স্মার্টফোনটি 7,000mAh ব্যাটারির সবথেকে পাতলা মডেল হবে। ব্যাটারির মাত্র 1 শতাংশ অবস্থাতেও ফোনটি 13.5 ঘন্টা চার্জ ধরে রাখতে পারবে (স্ট্যান্ডবাই)।

Redmi 15 5G এর সামনে 6.9 ইঞ্চি ডিসপ্লে থাকবে যা 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিনের একটি বিশেষ প্রযুক্তি নীল আলো থেকে চোখ সুরক্ষিত রাখবে। ফোনটি রয়্যাল ক্রোম ডিজাইন এবং এরোস্পেস-গ্রেড মেটাল ক্যামেরা আইল্যান্ডের সঙ্গে আসছে। ছবি ও ভিডিয়ো তোলার জন্য, এতে AI-সমর্থিত 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

রেডমির নতুন ফোনে Snapdragon 6s Gen 3 প্রসেসর ও Xiaomi HyperOS 2 কাস্টম অপারেটিং সিস্টেম পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি প্রতিবেদন অনুযায়ী, Redmi 15 5G এর সামনের দিকে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও পিছনে 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে। এছাড়া, ফোনটি 33W ফাস্ট চার্জিং, IP64-রেটেড ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স বিল্ড এবং 8 জিবি পর্যন্ত র‍্যাম + 256 জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে উপলব্ধ হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  2. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  3. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  4. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  5. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  6. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
  7. ভিভো বাজারে আনছে দুই নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21 5G ও Vivo Y11d
  8. 125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola স্মার্টফোনে প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট
  9. বাজেট ফোন Oppo A6i 5G ও Oppo A6v 5G লঞ্চ হল, 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে রয়েছে
  10. Oppo K14x 5G ভ্যালেন্টাইনস ডে'র আগে ভারতে আসছে, বিশাল ব্যাটারি ও সুন্দর ক্যামেরার সাথে এই দিন লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.